আজ গুরুবার। আর বৃহস্পতিবার মানেই সিরিয়াল প্রেমীদের জন্য TRP বার। বর্তমানে সব সিরিয়াল গুলির ক্ষেত্রেই টিআরপির উপর ভীষণ ভাবে নজর দেওয়া হয়। আর টিআরপিই এখনকার সিরিয়ালের শেষ কথা। সাম্প্রতিক টিআরপি-এর কমের কারণেই শেষ হচ্ছে সদ্য শুরু হওয়া কিছু নতুন সিরিয়াল।
সন্ধ্যার সিরিয়াল জমিয়ে রাখে ঘরোয়া চায়ের আড্ডা। কিন্তু টি আর পি তালিকায় ফল দেওয়ার জন্য প্রতি সপ্তাহে চলে হাড্ডা-হাড্ডি লড়াই। আর বছরের শেষ অবধি কোন সিরিয়ালের হাতে রইল সেরার শিরোপা তা জানার আগ্রহ রয়েছে সকলেরই। এই মুহুর্তে বাংলা সিরিয়ালে চলছে জ্যাজের কামাল, বছর শেষের সপ্তাহেও জগদ্ধাত্রীতেই আস্থা রাখছেন সিরিয়াল প্রেমী দর্শক।
নিত্য নতুন ধারাবাহিকের আনাগোনা লেগেই আছে। কোন ধারাবাহিক দেখালো খেল, কোন ধারাবাহিক পড়ল মুখ থুবড়ে সব জানতে চোখ থাকে সাপ্তাহিক TRP তালিকায়। আর আজকের TRP তালিকায় জ্বলজ্বল করছে জগদ্ধাত্রীর নাম