Bengali TRP List: জগদ্ধাত্রীর কামাল শেষ, দুষ্টু-মিষ্টি সোনা-রূপার কারসাজিতে নতুন বছরে সেরার মুকুট জলসার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জগদ্ধাত্রীকে দশ গোল দিল দুষ্টু-মিষ্টি সোনা-রূপা। কয়েক সপ্তাহে জগদ্ধাত্রী ওরফে জ্যাজ একাই কামাল দেখাচ্ছিল TRPতে। তবে গত সপ্তাহ থেকেই ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল অনুরাগের ছোঁয়া। অবশেষে দুই বোনের মিষ্টি কথায় মন ভিজল দর্শকের। বছরের প্রথম সপ্তাহে জির হাত থেকে TRPর মুকুট ছিনিয়ে নিল জলসার দুই খুদে।  এই সপ্তাহে সেরা ধারাবাহিকের স্থান পেয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। প্রাপ্য পয়েন্ট ৮.৯। সেই জায়গায় ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালের পয়েন্ট ৮.৯ থেকে কমে হয়েছে ৮.৫।

আরও পড়ুনঃ বক্সঅফিসে শুধুই উড়ছে দেব-মিঠুনের প্রজাপতি, সাফল্যের মাঝেই পরবর্তী ড্রিম প্রোজেক্ট ঘোষণা দেবের

তৃতীয় স্থানে এসেছে ‘গৌরী এল’। অলৌকিক ভক্তিকে আশ্রয় করে গড়ে ওঠা এই ধারাবাহিকে নজর থাকছে দর্শকের ফলে ধারাবাহিক সেরা ৩-এ থাকছে এই সিরিয়ালটি। দুই সপ্তাহে একই স্থানে রয়েছে  ‘গৌরী এল’, প্রাপ্য পয়েন্ট ৮.১।

জগদ্ধাত্রীর কামাল শেষ, দুষ্টু-মিষ্টি সোনা-রূপার কারসাজিতে নতুন বছরে সেরার মুকুট জলসার
জগদ্ধাত্রীর কামাল শেষ, দুষ্টু-মিষ্টি সোনা-রূপার কারসাজিতে নতুন বছরে সেরার মুকুট জলসার

চতুর্থ স্থানে রয়েছে ‘খেলনা বাড়ি’ সিরিয়ালটি। প্রাপ্য নম্বর ৭.৯। গত সপ্তাহে ছিল ৮.০। এদিকে নতুন দুটি সিরিয়াল ‘বাংলা মিডিয়াম’ এবং ‘পঞ্চমী’ রয়েছে পঞ্চম স্থানে। পেয়েছে ৭.৭ পয়েন্ট। এছাড়াও জি ও জলসায় ধারাবাহিকের আনাগোনা লেগে রয়েছে। সংসারকেন্দ্রিক ধারাবাহিক নিম ফুলের মধু ও সোহাগ জল মানুষের নজরে এসছে, সোশ্যাল মাধ্যমে ঘুরছে তাঁদের একাধিক টুকরো ছবি।

জগদ্ধাত্রীর কামাল শেষ, দুষ্টু-মিষ্টি সোনা-রূপার কারসাজিতে নতুন বছরে সেরার মুকুট জলসার

Bengali Serial TRP

দর্শকের চাহিদা অনুযায়ী TRP তালিকা বদলালেও, দর্শকের মণ জয় করে একেবারে পরিবারের অংশ হয়ে ওঠে এমন বাংলা ধারাবাহিকের সংখ্যা কম নয়। তাই নতুন বছরেও নতুন পুরানো মিলিয়ে এই ধারা অব্যাহত থাক এটাই চায় বাংলার মেগা অনুরাগীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন