একুশের বিধানসভায় হুগলির আরামবাগ বিধানসভা কেন্দ্রে ঘাসফুল প্রতীকে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। এবার তেইশের পঞ্চায়েত নির্বাচনে কিন্তু বাঁকুড়ার জয়পুর ব্লকে জেলা পরিষদের ৪৪ নম্বর আসনে বিপুল ভোটে জিতলেন তিনি। স্বাভাবিকভাবেই এই জয়ের পর খুবই খুশি সুজাতা মণ্ডল।
ভোটে জিতিয়ে এনে ভেবেছিলাম তিনি মানুষের কাজ করবেন। মানুষ তাঁকে কাছে পাবে। ভাবিনি তিনি ভোটে জিতে দিল্লিতে রাসলীলা এবং রংরসিয়া করবেন। রাজনৈতিক সভা থেকে এবার সৌমিত্রর বিরুদ্ধে তোপ দাগলেন সুজাতা। এমনও বললেন স্বামীকে তৃণমূল ছাড়তে নিষেধ করেছিলাম। কিন্তু ভোটের মুখে দলবদল তাঁর নেশা হয়ে গিয়েছিল।
রবিবাসরীয় সন্ধ্যায় বর্ধমানের মেহেদী বাগানে একটি কালী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল। একই পথের শরিক হলেও আজ রাজনীতি থেকে ব্যক্তিগত জীবনেও ভিন্ন পথে সৌমিত্র খাঁ (Soumitra Khan) ও সুজাতা মণ্ডল (Sujata Mondal Khan)।