মঙ্গলে অমঙ্গল! সাত সকালে ঘটল দুর্ঘটনা। বৈষ্ণোদেবী যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১০ জনের। এছাড়াও এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। ইতিমধ্যেই তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
বৃহস্পতিবার পুঞ্চ জেলার রাজৌরি সেক্টরে নিরাপত্তাবাহিনীর ট্রাকে গুলি ও পরে গ্রেনেড হামলা হয়। ঘটনায় ৫ জন জওয়ানের মৃত্যু হয়েছে। সেই ঘটনার পর থেকেই এলাকাজুড়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পাক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ এই হামলা চালিয়েছে। শ্রীনগরে জঙ্গি হামলার তদন্তে এনআইএ।
রবিবার শ্রীনগরে ভয়ানক গ্রেনেড হামলা জঙ্গিদের। শ্রীনগরের হরী সিং স্ট্রিটে জঙ্গিদের ছোঁড়া গুলিতে মৃত এক। আহত হয়েছেন এক ডজনের অধিক মানুষ। রবিবার ভিড়ের মধ্যে এই ঘটনা স্বভাবিকভাবেই উত্তেজনা বাড়িয়েছে। গোটা এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী।