Srinagar: শ্রীনগরে ভয়ানক গ্রেনেড হামলা, মৃত এক, আহত অনেক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রবিবার শ্রীনগরে ভয়ানক গ্রেনেড হামলা জঙ্গিদের। শ্রীনগরের হরী সিং স্ট্রিটে জঙ্গিদের ছোঁড়া গুলিতে মৃত এক। আহত হয়েছেন এক ডজনের অধিক মানুষ। রবিবার ভিড়ের মধ্যে এই ঘটনা স্বভাবিকভাবেই উত্তেজনা বাড়িয়েছে। গোটা এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। 

আরও পড়ুনঃ BJP: এবারের বাজেট অধিবেশন অসহযোগীতার ইঙ্গিত, বৈঠক বয়কট করতে পারে বিজেপি

ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। একথা ট্যুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। পুলিশ সূত্রে খবর, এদিন বিকেল ৪ টে ১০ নাগাদ জঙ্গিরা হামলা চালায়।

ঘটনায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে খবর। আহতদের মহারাজা হরি সিং হাসপাতালে ভর্তি করা হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে খবর, সেই সময় ওই এলাকায় প্রচুর ভিড় ছিল। ঘটনায় একজনের অবস্থা আশঙ্কাজনক।

শ্রীনগরে ভয়ানক গ্রেনেড হামলা, মৃত এক 

শ্রীনগরে ভয়ানক গ্রেনেড হামলা, মৃত এক 

মুহুর্তের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয় নিরাপত্তা বাহিনী। শ্রীনগরের গোটা এলাকা ঘিরে চলছে চিরুনী তল্লাশি। এখনও অবধি ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন