HomeTagsSrikanta Mahato

Srikanta Mahato

মমতার নির্দেশ উপেক্ষা, ২৪ ঘন্টা পরেও জুনের কাছে ক্ষমা চেয়ে ফোন আসেনি শ্রীকান্তর!

শ্রীকান্ত মাহাতোকে শো কজ করে জেলা তৃণমূল নেতৃত্ব। সঙ্গে সঙ্গে দলের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি। কিন্তু সেই ক্ষমায় চিড়ে ভেজেনি। শ্রীকান্ত জুন সহ একাধিক নেতা নেত্রীর নাম চোরের তালিকায় উল্লেখ করলেও মুখ্যমন্ত্রী শুধুমাত্র জুনের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন তাঁকে কিন্তু সেই নির্দেশের ২৪ ঘন্টা পার হয়ে গেলেও ক্ষমা চাওয়া হয়নি শ্রীকান্তর। 

Srikanta Mahato: মন্ত্রী শ্রীকান্তর বক্তব্যে অস্বস্তিতে দল, কমিয়ে দেওয়া হল নিরাপত্তা

চোরেদের কথা পার্টি শুনবে আর আমরা চুপ করে থাকব? এরকম হলে পথ দেখতে হবে, কী তাইতো? মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছিল। রবিবার সেই ভিডিও নিয়ে তুমুল আলোচনা হয়। মন্ত্রী শ্রীকান্তর বক্তব্যে অস্বস্তিতে দল, বুধবার মন্ত্রীর নিরাপত্তা প্রত্যাহার করে নিল রাজ্য।

‘সায়নী-মিমি-নুসরতরা লুটেপুটে খাচ্ছে, এরা দলের সম্পদ?’, অভিষেক-মমতাকে বিঁধলেন রাজ্যের মন্ত্রী!

এরপর সরাসরি নাম করে তিনি বলেন, "এখানে যদি দেবাদিদেব মহাদেব, উমা সরেন, সন্ধ্যা রায়, মুনমুন সেন, জুন মালিয়া, সায়নী, সায়ন্তিকা, মিমি, নুসরত, নেপাল সিংহ, সন্দীপ সিংহ, উত্তরা সিংহ যারা লুটেপুটে খাচ্ছে তারা যদি সম্পদ হয়, তা হলে তো দল করা যাবে না।

Trending Now