কথিত আছে, সত্য যুগে ইন্দ্রদন্মুর স্ত্রী গুন্ডিচাকে শ্রীকৃষ্ণ সন্তান হিসেবে প্রতি বছর সাত দিন থাকার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই কারণেই এই সাত দিন মাসির বাড়িতে কাটান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। রীতি মেনে এবছর রথযাত্রা হয় জুলাইয়ের ৭ তারিখে এবং উল্টো রথযাত্রা হবে জুলাইয়ের ১৫ তারিখে। পুরাণ মতে, প্রায় দু’হাজার বছর আগে থেকেই রথযাত্রা ও উল্টোরথ প্রচলিত হয়।
হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় এই রথ যাত্রা। এই পুণ্য তিথিতেই জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা, রথে চড়ে রওনা দেন মাসির বাড়ি। হিন্দু ধর্ম মতে এই রথ টানতে দেখলে বৃদ্ধি পায় আধ্যাত্মিক জ্ঞান। রথ টানলে দুর হয় পাপ। তবে রথের দিন আর কী কী নিয়ম মানলে বদলে যাবে ভাগ্য?
হিন্দু ধর্ম মতে বিশ্বাস অনেকে বিশ্বাস করেন, রথের রশিতে টান দিলেই হবে পুণ্যলাভ। জন্ম মৃত্যুর শৃঙ্খল থেকে মুক্তি পাওয়া যায়। জগন্নাথ দেবের এই রশি স্পর্শ করলে পেতে হয় না পূর্ব জন্মের কষ্ট। অনেকে ধর্মীয় মতে বিশ্বাস করেন বামন অবতার রয়েছে শ্রী জগন্নাথ দেবের রথে। তাই একবার রথের রশি টানতে পারলে সব পাপ মুছে যাবে।