Ratha Yatra: উল্টোরথ কেন হয়? জানুন বিস্তারিত

রথযাত্রার মত উল্টো রথযাত্রা উৎসবেও লক্ষ লক্ষ ভক্তের ভিড় জমে পুরীর মন্দিরে। একাদশী তিথিতে জগন্নাথ সহ সুভদ্রা-বলরাম ও সেজে ওঠেন নানা সোনার গয়নার সাজে। তিন দিন ধরে পালিত হয় বিশেষ অনুষ্ঠান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাঙালির তেরো পার্বণের মধ্যে অন্যতম একটি হলো রথযাত্রা উৎসব। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় এই রথযাত্রা। এই পুণ্য তিথিতেই জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা, রথে চড়ে রওনা দেন মাসির বাড়ি। সেখানে সাত দিন থাকার পর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা ফের রথে চড়ে ফিরে আসে বাড়ি। যা উল্টোরথ হিসেবে পরিচিত।

তবে কেন এই শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতেই এই রথযাত্রা পালিত হয় তার পেছনে রয়েছে একটি ইতিহাস। তবে তার আগে বলা ভালো যিনি জগন্নাথ দেব তিনিই আবার ভগবান শ্রী বিষ্ণু। বৈষ্ণব মতে জগন্নাথ কথার অর্থ হল জগতের মহাপ্রভু। কথিত আছে কোন এক সময় শ্রী বলরাম ও শ্রী জগন্নাথ দেবের বোন সুভদ্রার শহর ভ্রমণের ইচ্ছে হয়। সে সময়েই বলরাম ও জগন্নাথ দেব তাকে রথে চড়িয়ে শহর ভ্রমণ উদ্দেশ্যে বাহির হন।

উল্টোরথ কেন হয়? জানুন বিস্তারিত

এরপর রথে ভ্রমণ করতে করতে তারা পৌঁছে যায় রাজা ইন্দ্রদন্মুর স্ত্রী গুন্ডিচার। যা মাসির বাড়ি হিসেবে পরিচিত। এই সময় থেকেই প্রচলন হয় রথযাত্রা উৎসবের। সেখানে সাত দিন থাকার পর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা ওই একই পক্ষের দশমী তিথিতে ফের রথে চড়ে ফিরে আসে বাড়ি অর্থাৎ পুরীর মন্দিরে। যা উল্টো রথ নামে পরিচিত।

কথিত আছে, সত্য যুগে ইন্দ্রদন্মুর স্ত্রী গুন্ডিচাকে শ্রীকৃষ্ণ সন্তান হিসেবে প্রতি বছর সাত দিন থাকার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই কারণেই এই সাত দিন মাসির বাড়িতে কাটান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। রীতি মেনে এবছর রথযাত্রা হয় জুলাইয়ের ৭ তারিখে এবং উল্টো রথযাত্রা হবে জুলাইয়ের ১৫ তারিখে। পুরাণ মতে, প্রায় দু’হাজার বছর আগে থেকেই রথযাত্রা ও উল্টোরথ প্রচলিত হয়।

উল্টোরথ কেন হয়? জানুন বিস্তারিত

উল্টোরথ কেন হয়? জানুন বিস্তারিত

আর রথযাত্রার মত উল্টো রথযাত্রা উৎসবেও লক্ষ লক্ষ ভক্তের ভিড় জমে পুরীর মন্দিরে। সে কারণেই উল্টোরথেও পুরীতে কড়া সর্তকতা জারি করেছে ওডিশা সরকার। বাড়ি ফিরে আসার পর রীতিমত ধূমধাম করে সমারোহের সঙ্গে জগন্নাথ-সুভদ্রা-বলরামকে মন্দিরে রত্নবেদি-তে তোলা হয়। একাদশী তিথিতে জগন্নাথ সহ সুভদ্রা-বলরাম ও সেজে ওঠেন নানা সোনার গয়নার সাজে। তিন দিন ধরে পালিত হয় বিশেষ অনুষ্ঠান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Advertisementspot_img

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর