কলকাতার ইসকনে রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী, পুজোর পাশাপাশি দিলেন বিশেষ বার্তাও

আজ, পবিত্র রথ যাত্রা। যে কারণে কলকাতার ইসকনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথের রশি টেনে রথ যাত্রার সূচনা করেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মধ্য কলকাতার অতিপরিচিত অ্যালবার্ট রোডের ইসকন মন্দিরের রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরের মতো রবিবার ঠিক ২টো নাগাদ সেখানে যান মুখ্যমন্ত্রী। এরপর প্রদীপ জ্বালিয়ে রথের রশি টেনে রথযাত্রার সূচনা করেন তিনি।

রথযাত্রার উদ্বোধনের পরেই আলিপুরদুয়ারে আদ্যাপীঠের আদলে একটি মন্দির ও উদ্বোধন করার কথা শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। পাশাপাশি আগামী বছর দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন ও রথযাত্রা উদযাপনের কোথাও শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। সেইসঙ্গে পুরীর জগন্নাথ ধামের সাথে বাংলার সংস্কৃতিকে মিশিয়ে ঐক্যের মধ্যে বৈচিত্রের ভাবনাও প্রকাশ করলেন তিনি।

m 01

কলকাতার ইসকনে রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী, পুজোর পাশাপাশি দিলেন বিশেষ বার্তাও

কলকাতার ইসকনে রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী, পুজোর পাশাপাশি দিলেন বিশেষ বার্তাও

প্রতিবছরের মতো এ বছরও পুরীর রথযাত্রার কে কেন্দ্র করে মানুষের উন্মাদনা তুঙ্গে। লক্ষ লক্ষ ভক্তের ভিড়ে পরিপূর্ণ সৈকত শহর। জগন্নাথ দেবের রশি টান দেওয়ার জন্য আপ্লুত ভক্তরা। একই রকম ভাবে প্রতি বছর কলকাতার অ্যালবার্ট রোডের ইসকনেও ধুমধাম করে পালিত হয় রথযাত্রা উৎসব। ইসকন মন্দিরের বিপরীত দিকে হাঙ্গারফোর্ড স্ট্রিট থেকে মাসির বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করেন জগন্নাথ,বলভদ্র, ও সুভদ্রা। শেষ হয় মাসির বাড়ি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। গোটা রাস্তাতেই এই রথ দেখার জন্য দুধারে দাঁড়িয়ে থাকে ভক্তরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Advertisementspot_img

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর