Ratha Yatra: রথের দিন মেনে চলুন এই নিয়ম, নিমেষে বদলে যাবে ভাগ্য!

হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় এই রথ যাত্রা। এই পুণ্য তিথিতেই জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা, রথে চড়ে রওনা দেন মাসির বাড়ি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাঙালির তেরো পার্বণের মধ্যে অন্যতম একটি হলো রথ যাত্রা উৎসব। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় এই রথ যাত্রা। এই পুণ্য তিথিতেই জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা, রথে চড়ে রওনা দেন মাসির বাড়ি। হিন্দু ধর্ম মতে এই রথ টানতে দেখলে বৃদ্ধি পায় আধ্যাত্মিক জ্ঞান। রথ টানলে দুর হয় পাপ। তবে রথের দিন আর কী কী নিয়ম মানলে বদলে যাবে ভাগ্য? জেনে নিন…

রথ যাত্রার এই পুণ্য তিথিতে যদি মেনে চলেন এই নিয়ম তাহলে বদলে যাবে আপনার ভাগ্য…

১) রথের দিনে গাছ পোঁতা খুবই শুভ তাই এইদিন অবশ্যই গাছ লাগান যা পরিবেশের জন্য যেমন প্রয়োজনীয়।
২) সকাল সকাল সেরে ফেলুন গঙ্গা স্নান পাবেন উপকারিতা।
৩) কথিত আছে,রথের দিন কিছু দান করলে তা শুভ বলে মনে করা হয়।

রথের দিন মেনে চলুন এই নিয়ম, নিমেষে বদলে যাবে ভাগ্য!

৪) গৃহ প্রবেশের অনুষ্ঠানের ক্ষেত্রে রথযাত্রার পূণ্য লগ্নের মতো দিন আর নেই।
৫) যারা বাড়িতে বা ক্লাবে দুর্গাপুজো করেন তাদের ক্ষেত্রে আজকের এই দিনে খুঁটি পুজো করার সবথেকে উপযুক্ত দিন।
৬) কথিত রয়েছে, রথযাত্রার দিনে ১১ রকমের ফল, ১১ রকমের মিষ্টি এবং ১১টি এক টাকার কয়েন একটি হলুদ কাপড়ে করে জগন্নাথদেবের আসনে রেখে দিতে পারেন তাহলে খুলে যাবে আপনার ভাগ্য।

রথের দিন মেনে চলুন এই নিয়ম, নিমেষে বদলে যাবে ভাগ্য!

রথের দিন মেনে চলুন এই নিয়ম, নিমেষে বদলে যাবে ভাগ্য!

৭) শাস্ত্রীয় মতে, ১০৮টি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করুন জগন্নাথ দেবকে পরিয়ে দিলে অতি প্রসন্ন হন তিনি, ১০৮টি পাতা না থাকলে ৫৪টি পাতা দিয়ে মালা তৈরি করতে পারেন। তবে লক্ষ্য রাখতে হবে এক্ষেত্রে তুলসি পাতা ফুটো যেন না হয় যায়। সেক্ষেত্রে তুলসি পাতার ডগাগুলিকে বেঁধে বেঁধে এই মালা তৈরি করতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Advertisementspot_img

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর