HomeTagsRahul Gandhi

Rahul Gandhi

আমেঠি থেকে স্মৃতি ইরানি, বিপক্ষে রাহুলকে চায় ‘ইন্ডিয়া’, রায়বরেলীতে কে?

‘ইন্ডিয়া’র ‘বড়’ দল কংগ্রেসের প্রধান নেতারাই হিন্দি বলয়ে রণে ভঙ্গ দিয়েছেন। গত লোকসভা নির্বাচনে রাহুল দু’টি আসনে লড়েছিলেন। আমেঠি থেকে হেরে গিয়েছিলেন।

আদালতে আত্মসমর্পণ করতেই গ্রেফতার রাহুল গান্ধী, ৪০ মিনিটের মাথায় জামিন

২০১৮ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে 'খুনি' বলেছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। সেই মামলায় মঙ্গলবার সুলতানপুরের বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন রাহুল। তাঁকে হেফাজতেও নেওয়া হয়েছিল।

জোটের সঙ্গেই আছেন মমতা, ফের দাবি রাহুলের

জোট ছেড়ে বেরিয়ে গিয়েছেন নীতিশ কুমার। কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়েও গররাজি মমতা বন্দ্যোপাধ্যায়। এমতাবস্থায় ফের একবার তৃণমূলনেত্রীকে নিয়ে মুখ খুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

মুর্শিদাবাদে মিলনোৎসব! রাহুলের ন্যায় যাত্রায় সামিল বঙ্গ CPIM নেতারা

আগেই বাম শিবিরের তরফে বলা হয়েছিল, এ রাজ্যে ন্যায় যাত্রা এলে সেখানে অংশ নেবেন লাল নেতারা। আর হলও তাই। মুর্শিদাবাদে রাহুলের (Rahul Gandhi) ন্যায় যাত্রায় সামিল হলেন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী ও শতরূপ ঘোষ।

তৃণমূলের বিরুদ্ধে রাহুলের গাড়িতে হামলার অভিযোগ অধীরের, পাল্টা বিস্ফোরক মমতা

ইট দিয়ে রাহুল গান্ধীর গাড়ির পিছনের কাঁচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তৃণমূলের দিকে আঙুল তুলেছিলেন। এই ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM Mamata Banerjee)।

একইদিনে মালদহে মমতা-রাহুল, মুখ্যমন্ত্রীর জনসভার সময়েই দুর্ঘটনার মুখে সনিয়া পুত্র

বুধবার 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' বিহার হয়ে মালদহে ঢুকে পড়ে। সেইসময়েই রাহুল (Rahul Gandhi) যে গাড়িতে ছিলেন তাঁর পিছনের কাঁচ ভেঙে যায়। এই ঘটনায় ইঙ্গিতপূর্ণ অভিযোগ এনেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

বাংলায় ন্যায় যাত্রা চলাকালীনই ঘর ভাঙল, তৃণমূলে যোগ অধীর ঘনিষ্ঠ কংগ্রেস নেতার

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ক্রমাগত আক্রমণ করছেন বাংলার শাসক দলকে। বাংলায় ন্যায় যাত্রা শুরু করছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। এসবের মাঝেই কংগ্রেস শিবিরে ভাঙন। তৃণমূলে যোগ দিলেন অধীর (Adhir Chowdhury) ঘনিষ্ঠ কংগ্রেস নেতা।

Trending Now