কংগ্রেসের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ দ্বিতীয় পর্যায়ে বাংলায় প্রবেশ করেছে। বুধবার সকালেই বিহার হয়ে মালদহে এসে পৌঁছান রাহুল গান্ধী। কিন্তু সেইসময়েই ঘটে যায় এক অপ্রীতিকর ঘটনা। ইট দিয়ে রাহুল গান্ধীর গাড়ির পিছনের কাঁচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তৃণমূলের দিকে আঙুল তুলেছিলেন। এই ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM Mamata Banerjee)।



আরও পড়ুন: একইদিনে মালদহে মমতা-রাহুল, মুখ্যমন্ত্রীর জনসভার সময়েই দুর্ঘটনার মুখে সনিয়া পুত্র
বুধবার মালদহে ঢুকে হরিশ্চন্দ্রপুর থানার দেওয়ানগঞ্জের কাছে মানুষের চাপের মুখে পড়তে হয় রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতাদের। সেইসময়েই আচমকা রাহুলের গাড়ির কাঁচ ভেঙে যায়। ওই গাড়িতে রাহুলের সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর সাংসদ অধীর চৌধুরী (Adhir Choudhury)। তাঁর ইঙ্গিতপূর্ণ অভিযোগ, বাংলায় বার বার এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। কোচবিহার থেকে শুরু হয়েছে অসহযোগিতা। যত রকমের বিরোধিতা করা যায়! বুঝে নিন, কে কাঁচ ভাঙতে পারে?’

এদিন এই ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মুখ খোলেন। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর গাড়ির কাঁচ কেউ ভাঙেনি। কাঁচ ভাঙা অবস্থাতেই গাড়িটি বাংলায় প্রবেশ করেছে। বিহারের কাটিহারে হামলা হতে পারে বলেও মনে করেন মুখ্যমন্ত্রী। রাহুল গান্ধী (Rahul Gandhi) যে সময় মালদহে প্রবেশ করেন সেইসময়ে মালদহে জনসভা করছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।


তৃণমূলের বিরুদ্ধে রাহুলের গাড়িতে হামলার অভিযোগ অধীরের, পাল্টা বিস্ফোরক মমতা

মুর্শিদাবাদ যাওয়ার পথেই মেসেজে ঘটনার সম্পর্কে জানতে পারেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ‘রাহুলের গাড়ির কারা কাচ ভেঙে দিয়েছে মেসেজে জানলাম। আমরা এসব পছন্দ করি না। খোঁজ নিয়ে দেখলাম ওটা বাংলায় হয়নি, কাটিহারে হয়েছে।”







