মালদহে বড় দুর্ঘটনার মুখে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভাঙল তাঁর গাড়ির কাঁচ। বুধবার ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ বিহার হয়ে মালদহে ঢুকে পড়ে। সেইসময়েই রাহুল (Rahul Gandhi) যে গাড়িতে ছিলেন তাঁর পিছনের কাঁচ ভেঙে যায়। এই ঘটনায় ইঙ্গিতপূর্ণ অভিযোগ এনেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।



আরও পড়ুন: বিজেপিকে কেবল তৃণমূলই হারাতে পারে, মালদা থেকে ফের একলা চলো বার্তা মমতার
বুধবার বিহার (Bihar) হয়ে ফের বাংলায় প্রবেশ করে রাহুলের ন্যায় যাত্রা। হরিশ্চন্দ্রপুর থানার দেওয়ানগঞ্জের কাছে মানুষের চাপের মুখে পড়তে হয় তাঁকে। সেইসময়েই আচমকা রাহুলের গাড়ির কাঁচ ভেঙে যায়। ওই গাড়িতে রাহুলের সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর সাংসদ অধীর চৌধুরী (Adhir Choudhury)। তাঁর অভিযোগ, বাংলায় বার বার এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। কোচবিহার থেকে শুরু হয়েছে অসহযোগিতা। যত রকমের বিরোধিতা করা যায়! বুঝে নিন, কে কাঁচ ভাঙতে পারে?’

জানা গিয়েছে, গাড়ির উইন্ড স্ক্রিন পুরোটাই ভেঙে গিয়েছে। অধীর চৌধুরী বলেন, ‘বাংলার সংস্কৃতি অতিথি দেব ভব। আমরা অতিথি আপ্পায়নের ক্ষেত্রে কাউকে অবজ্ঞা করি না। কোচবিহার থেকে শুরু হয়েছে। প্রতিপদে হামলা হচ্ছে।’ প্রসঙ্গত, রাহুলের ন্যায় যাত্রার দিনে জলপাইগুড়িতে ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়। এমনকি রাহুলের ফ্লেক্সের ওপর মমতার ছবি টাঙিয়ে দেওয়া হয়। কংগ্রেসের অভিযোগ, রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় সহযোগিতা করছে না তৃণমূল। প্রাক্তন কংগ্রেস সভাপতির রাত্রিবাসের জন্য স্টেডিয়াম, অতিথিশালা দেওয়া হয়নি বলেও অভিযোগ।


একইদিনে মালদহে মমতা-রাহুল, মুখ্যমন্ত্রীর জনসভার সময়েই দুর্ঘটনার মুখে সনিয়া পুত্র

এদিনের ঘটনার কিছু সময়ের মধ্যেই সাংবাদিক বৈঠক করে কংগ্রেস। ইন্ডিয়া জোট নিয়ে তিনি বলেন, ‘দেশের রাজনীতিতে লড়তে ইন্ডিয়া জোট গঠন করা হয়েছে। কোনও রাজ্য সরকার বা বিধানসভা নির্বাচনের জন্য ইন্ডিয়া জোট নয়। যে উদ্দেশ্যে এই জোট গঠন করা হয়েছে সেক্ষেত্রে কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা এক।








