কার্যত লোকসভা ভোটের দামামা বেজে গেছে। প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশিত করেছে বিজেপি। ভোটের প্রস্তুতিতে নেমে পড়েছে শাসক – বিরোধী সব দল। প্রার্থী তালিকায় দেখা গেছে আমেঠি থেকে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তবে রায়বরেলীতে কে? প্রসঙ্গত উত্তরপ্রদেশের রায়বরেলী ও আমেঠি কংগ্রেসের গড় হিসাবেই পরিচিত।



আরও পড়ুন : নির্বাচনী প্রস্তুতি পরিদর্শনে রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ, করবেন একাধিক বৈঠক
২০১৯ সালের লোকসভা নির্বাচনে (Loksobha Election 2024) রায়বরেলী থেকে লড়েছিলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। সূত্রের খবর কংগ্রেসের প্রার্থী তালিকার জন্য অপেক্ষা করছে বিজেপি। আমেঠি, রায়বরেলী থেকে রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী হিসাবে চাইছে সমাজবাদী পার্টি ও ইন্ডিয়ার মঞ্চের শরিক দলগুলি। গান্ধী পরিবারের সদস্য উত্তরপ্রদেশে না দাড়ালে কার্যত কংগ্রেস তথা বিরোধীরা হাল ছেড়ে দেবে যাতে বিজেপি প্রচারের সুযোগ পেয়ে যাবে।



এখনও পর্যন্ত রাহুল তাঁর কেরলের ওয়েনাড় আসন থেকেই ভোটে লড়বেন বলে কংগ্রেস সূত্রের খবর। কংগ্রেস নেতারা বলছেন, রাহুল নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আমেঠি – রায়বরেলী থেকে গান্ধীদের কেউ প্রার্থী না হলে নরেন্দ্র মোদী যে তা প্রচারে তুলে ধরবেন, আজ তার ইঙ্গিত মিলেছে। নরেন্দ্র মোদী এ বারও উত্তরপ্রদেশের বারাণসী থেকেই লড়বেন। সেখানে গান্ধী পরিবারের কেউই আমেঠি-রায়বরেলী থেকে প্রার্থী না হলে বিজেপি বলবে,

আমেঠি থেকে স্মৃতি ইরানি, বিপক্ষে রাহুলকে চায় ‘ইন্ডিয়া’, রায়বরেলীতে কে?
‘ইন্ডিয়া’র (INDIA) ‘বড়’ দল কংগ্রেসের প্রধান নেতারাই হিন্দি বলয়ে রণে ভঙ্গ দিয়েছেন। গত লোকসভা নির্বাচনে রাহুল দু’টি আসনে লড়েছিলেন। আমেঠি থেকে হেরে গিয়েছিলেন। ওয়েনাড় থেকে জিতে লোকসভায় যান। বর্তমানে পাঁচ দিনের বিরতির পরে রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা‘ ফের শুরু হতে চলেছে। রাহুল কোন আসনে প্রার্থী হবেন অবশ্যই তা ঠিক করবেন তিনি নিজেই।







