ছয় বছর পুরনো মামলায় গ্রেফতার করা হল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। ২০১৮ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘খুনি’ বলেছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। সেই মামলায় মঙ্গলবার সুলতানপুরের বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন রাহুল। তাঁকে হেফাজতেও নেওয়া হয়েছিল। ৪০ মিনিটের মধ্যেই তাঁর জামিন মঞ্জুর করে আদালত।



আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ২০ ফেব্রুয়ারি, আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী একনজরে
২০১৮ সালে কর্ণাটক বিধানসভা নির্বাচনের (Karnataka Assembly Election 2018) সময় বেঙ্গালুরুতে এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন। এরপরই বিজয় মিশ্র নামে এক ব্যক্তি কংগ্রেস সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আদালতে অভিযোগকারী দাবি করেন, ‘২০১৮ সালে রাহুল গান্ধী বলেছিলেন বিজেপি স্বচ্ছ্ব রাজনীতির প্রতিশ্রুতি দেয়। কিন্তু তাদের দলীয় নেতৃত্বের একজন হত্যা মামলায় অভিযুক্ত যিনি সভাপতি পদে রয়েছেন। ২০১৪ সালেই মুম্বইয়ের সিবিআই (CBI) আদালত অমিত শাহকে ক্লিনচিট দিয়েছিল। এরপরও তৎকালীন সভাপতিকে ‘হত্যাকারী’ বলা অযৌক্তিক বলেই মনে করছেন বিজয় মিশ্র।

গত ১৮ জানুয়ারি এই মামলার শুনানি ছিল। কিন্তু ভারত জোড়ো ন্যায় যাত্রায় (Bharat Joro Nyay Yatra) ব্যস্ত থাকায় বিশেষ এমপি-এমএলএ আদালতে হাজিরা দিতে পারেননি। মঙ্গলবার উত্তরপ্রদেশের সুলতানপুরের বিশেষ আদালতে হাজিরা দেন রাহুল গান্ধী (Rahul Gandhi)।


আদালতে আত্মসমর্পণ করতেই গ্রেফতার রাহুল গান্ধী, ৪০ মিনিটের মাথায় জামিন

এদিন তাঁর আইনজীবী বলেন, ‘রাহুল গান্ধী আদালতে আত্মসমর্পণ করেছেন। ৩০-৪০ মিনিটের জন্য তাঁকে হেফাজতে নেওয়া হয়। তবে জামিনের আবেদন করা হলে আদালত তা গ্রহণ করে। এখনও পরবর্তী শুনানির দিন জানানো হয়নি বলে খবর।







