সারোগেসির মাধ্যমে মা হলেন প্রিয়ঙ্কা, কিন্তু এখনই সন্তানকে আনা যাবেনা বাড়িতে। সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হলেন প্রিয়ঙ্কা চোপড়া। কিন্তু এখনই প্রিয়ঙ্কা এবং তাঁর স্বামী নিক জোনাস তাঁদের সন্তানকে বাড়িতে আনতে পারবেন না। আরও বেশ কিছু দিন একরত্তিকে থাকতে হবে হাসপাতালে। চিকিৎসক সন্তান জন্মের তারিখ দিয়েছিলেন এপ্রিল মাসে। কিন্তু ১২ সপ্তাহ আগেই সন্তানের জন্ম দিয়েছেন সারোগেট মা। তার ফলে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবে ‘নিয়ঙ্কা’র মেয়ে।