কিছুদিন আগেই গাঁটছড়া বাঁধলেন আপ নেতা রাঘব চাড্ডা এবং বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার। রাজস্থানের উদয়পুরে রাজকীয় ভাবে অনুষ্ঠিত হয়েছে তাদের বিয়ে। সেই রুপকথার বিয়ের ছবি এবং ভিডিও ইতিমধ্যেই অভিনেত্রী আমাদের সাথে শেয়ার করেছেন।
কাল ২৪ সেপ্টেম্বর আপ সাংসদ রাঘব চড্ডার সঙ্গে বলিউডের অভিনেত্রী পরিণীতি চোপড়ার চারহাত এক হয়েছে। রাজস্থানের উদয়পুরে পিচোলা হ্রদের ধারে তাদের বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তবে কালকে তারা তাদের বিবাহের কোন ছবি সামনে আনেননি। তবে আজ কাকভোরে নবদম্পতি তাদের বিয়ের ছবি সকলের সাথে ভাগ করে নিলেন।
গোটা উদয়পুর শহর সেজে উঠেছে রাঘব-পরিণীতির বিয়ে উপলক্ষে। কালই তারা উদয়পুরের উদ্দেশ্যে উড়ে গিয়েছিল। তাদের বিয়ে উপলক্ষে সেজে উঠেছিল বিমানবন্দরও। আগামী ২৪ সেপ্টেম্বর লেক পিচোলা হ্রদের ধারে বসবে রাঘব চড্ডা-পরিণীতি চোপড়ার বিয়ের আসর। আসবেন বড় বড় ভিআইপি অতিথিরা। কিন্তু আমেরিকা থেকে আসতে পারছেন না প্রিয়ঙ্কা!
গত ১৩ মে রাঘব এবং পরিণীতির আংটিবদল অনুষ্ঠান সম্পন্য হয়ে গিয়েছে। তাঁদের আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব, পরিজন সকলকে সাক্ষী রেখে তাঁরা অবশেষে এক হয়েছেন। প্রথম দিকে তাঁরা সম্পর্ক নিয়ে মুখ না খুললেও এখন অবশ্য কোন ধামাচাপা নেই। তবে এবার সকলের মনে একটাই প্রশ্ন কবে হবে বিয়ে?
অবশেষে সমস্ত লুকোচুরি ছেড়ে বাগদান সম্পন্য হল রাঘব-পরিণীতির। দীর্ঘদিন ধরে আপনেতা রাঘব এবং অভিনেত্রী পরিণীতির সম্পর্ক নিয়ে জলঘোলা হচ্ছিল সমাজ মাধ্যমে। কারণ তাঁরা তাঁদের সম্পর্ক নিয়ে কখনই মুখ খোলেন নি। কিন্তু অবশেষে আজ ১৩ মে তাঁদের বাগদান সম্পূর্ণ হল।