Parineeti-Raghav: শ্বশুরবাড়িতেই থাকছেন পরিণীতি, গ্র্যান্ড রিসেপশন পার্টি কোথায় হবে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই গাঁটছড়া বাঁধলেন আপ নেতা রাঘব চাড্ডা এবং বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার। রাজস্থানের উদয়পুরে রাজকীয় ভাবে অনুষ্ঠিত হয়েছে তাদের বিয়ে। সেই রুপকথার বিয়ের ছবি এবং ভিডিও ইতিমধ্যেই অভিনেত্রী আমাদের সাথে শেয়ার করেছেন।

আরও পড়ুনঃ গোপনে মা হলেন মিষ্টি সিং! সামনে আসল সন্তানের ছবি

গত সপ্তাহের শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছিল তাদের বিয়ের বিভিন্ন আচার অনুষ্ঠান। এরপর একে একে গায়েহলুদ, মালাবদল, মেহেন্দি, সঙ্গীত। কোনোকিছুই বাদ যায়নি অভিনেত্রীর বিয়েতে। এই মুহূর্তে সমস্ত আচার অনুষ্ঠান মেনে বিয়ে করার পর পরিণীতি এখন দিল্লিতে ফিরেছেন। আপাতত বেশ কিছুদিন তিনি এখন শ্বশুরবাড়িতেই থাকবে। রাজধানীতে রাঘবের একটি বড় বাংলো রয়েছে। সেখানেই আছেন তারা।

images 29

তবে বিয়ের পর্ব মিটলেও কিন্তু বাকি রয়েছে রিসেপশন পার্টি এবং মধুচন্দ্রিমা। তবে মধুচন্দ্রিমার ব্যাপারটা আগেই খোলসা করে দিয়েছেন অভিনেত্রী। এখনই মধুচন্দ্রিমা নিয়ে কোন প্লানিং করেননি নবদম্প্রতি। তবে রিসেপশন পার্টি সেলিব্রেশন কিন্তু হবে গ্র্যান্ডভাবে।

শ্বশুরবাড়িতেই থাকছেন পরিণীতি, দিল্লিতে রিসেপশন! 

parineeti chopra raghav chadha 2

প্রথমে রিসেপশন পার্টি দেওয়া হবে দিল্লিতে। সেই পার্টিতে আমন্ত্রিত থাকবে রাঘবের রাজনীতির জগতের বন্ধু ও সহকর্মী। এই অনুষ্ঠান হাওয়ার সম্ভাবনা রয়েছে ৩০ সেপ্টেম্বর। এবার এই দিল্লির রিসেপশন পার্টি শেষ হয়েই আয়োজন করা হবে মুম্বইয়ের রিসেপশন পার্টি। সেখানে আমন্ত্রিত থাকবে পরিণীতির বন্ধু ও সহকর্মীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত