মা হওয়া নিয়ে অতীতেও মুখ খুলেছেন পরিণীতি। এও জানিয়েছিলেন সন্তান দত্তক নেওয়ারও ইচ্ছে রয়েছে তাঁর। জানিয়েছিলেন বাচ্চা তাঁর খুবই প্রিয়। নিজেও মা হতে চান। এবার সেই স্বপ্নই সত্যি হচ্ছে কী? রাঘব অথবা পরিণীতি কিন্তু এখনও এ নিয়ে মুখ খোলেননি।
রবিবার, ২৫ সেপ্টেম্বর রাজস্থানে রাজকীয় আয়োজনের মধ্যে শুভ অনুষ্ঠান সম্পন্ন হয়। গতকাল রাত থেকেই দুজনের রিসেপশনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপর থেকেই নেটিজেনদের মধ্যে কৌতূহল দেখা যায়।
একসঙ্গে ডিনার ডেটে দেখা মিলেছিল তাঁদের, তারপর থেকেই ডেটিং-এর গুজব রটে যায়। তারপর কখনও রাঘব উড়ে এসেছেন মুম্বই, আবার কখনও দিল্লিতে মনের মানুষের সঙ্গে দেখা করতে ছুটেছেন পরিণীতি।