নজরবন্দি ব্যুরো: ১৩ মে চুপিসারে বাগদান সেরেছিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আপনেতা রাঘব চাড্ডা । ধুমধাম করে হয়েছিল অনুষ্ঠান। তার পর থেকেই সকলের মুখে একটাই প্রশ্ন ছিল কবে চার হাত এক হবে এই জুটির। অবশেষে সামনে এল বিয়ের দিনক্ষণ।
আরও পড়ুন: অর্জুন-মালাইকার বিচ্ছেদ! জোর গুঞ্জন বলিউডে


শোনা যাচ্ছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসেই রাজনীতিবিদের সঙ্গে বিয়ে সারবেন বলিউডের ‘ইশকজাদে’ গার্ল। তবে, এবিষয়ে এখনও মুখ খোলেনি পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। বিয়েতে উপস্থিত থাকতে চলেছেন পরিবার এবং কাছের আত্মীয়রা। ইতিমধ্যেই বিয়ের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে পরিণীতির টিম।

তবে শোনা যাচ্ছে, বিয়েতে পরিণীতি কী পরবেন, তা নিয়ে আলোচনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে নায়িকার টিম। বিয়ে হবে রাজস্থানে। তবে সেখানে বিয়ে হলেও গুরগাঁওতে একটি জমকালো রিশেপসনের আয়োজন করা হচ্ছে। উল্লেখ্য, ১৩ মে দিল্লিতে রাঘবের বাসভবন দিল্লির কনট প্লেসের কাপুরথালা হাউসে বসেছিল রাঘব চাড্ডা-পরিণীতি চোপড়ার বাগদানের আসর।


অবশেষে সামনে এল পরিণীতির বিয়ের দিন, কবে রাঘবের গলায় মালা পরাচ্ছেন অভিনেত্রী

সেই অনুষ্ঠানে হাজির ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। চলতি বছরের গোড়ার দিকেই শুরু পরিণীতি ও রাঘবের প্রেমর জল্পনা। একসঙ্গে ডিনার ডেটে দেখা মিলেছিল তাঁদের, তারপর থেকেই ডেটিং-এর গুজব রটে যায়। তারপর কখনও রাঘব উড়ে এসেছেন মুম্বই, আবার কখনও দিল্লিতে মনের মানুষের সঙ্গে দেখা করতে ছুটেছেন পরিণীতি।








