নজরবন্দি ব্যুরো: ২০১৬ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় বলিউড তারকা মালাইকা অরোরার। তার পর থেকেই অর্জুন কাপুরের সঙ্গে প্রেম মালাইকা অরোরার। প্রথম দিকে নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে মুখ না খুললেও একপর্যায়ে কোনো লুকোচুরি ছিল না এই যুগলের।
BIG Breaking: Luna-25 Crashed: চাঁদে ভেঙে পড়ল রাশিয়ার মহাকাশযান লুনা-২৫, লক্ষ্যে অবিচল ভারতের চন্দ্রযান-৩


নিজেদের সম্পর্ক নিয়ে সমাজিক যোগাযোগমাধ্যমেও বেশ খোলামেলা অর্জুন ও মালাইকা। প্যারিসের রাস্তা থেকে শুরু করে রেস্তোরাঁ সফর, সুইমিংপুল—সব জায়গাতেই অর্জুনের সঙ্গী থাকেন মালাইকা। কিছুদিন আগেও শোনা যাচ্ছিল, দুজন ঘর বাঁধবেন। কিন্তু হটাৎ কী এমন হল যে এই গুঞ্জন শুরু হল বলি পাড়ায়।

এর কারণ সোশ্যাল মিডিয়ায় অর্জুনের কিছু ছবি। আর এই ছবিই যত কৌতূহলের কারণ অনুরাগীদের। সম্প্রতি সমাজমাধ্যমে নিজের ছবি পোস্ট করেছেন অর্জুন। কখনও তিনি শরীরচর্চায় ব্যস্ত, কখনও বা তিনি সুইমিং পুলে সাঁতার কাটছেন। যেন ছুটির আমেজে রয়েছেন তিনি। প্রতিটি ছবিতেই অর্জুন ছিলেন একা।



ছবিগুলি পোস্ট করে অভিনেতা তার সঙ্গে লিখেছেন, ‘‘জীবন ছোট। তাই সপ্তাহান্তগুলি অন্তত দীর্ঘ হোক।’’ অর্জুনের পোস্ট দেখার পর নেটব্যবহারকারীদের মধ্যে কৌতূহল বাড়তে থাকে। কারণ অর্জুনের পাশে দেখা যায়নি প্রেমিকা মালাইকাকে। বলি পাড়ায় আরও গুঞ্জন দু’জনেই নাকি আলাদা আলাদা থাকছেন! আলাদা ঘুরছেন।
অর্জুন-মালাইকার বিচ্ছেদ! জোর গুঞ্জন বলিউডে

এর আগে শোনা গিয়েছিল, ২০ কোটি টাকা দিয়ে কেনা ফ্ল্যাট নাকি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন অর্জুন। গত বছর বান্দ্রা ২০ কোটি টাকা দিয়ে একটি চারটি বেডরুম, কিচেন, ড্রয়িংরুমওয়ালা ফ্ল্যাট কিনেছিলেন। যেটি একেবারেই মালাইকার বাসার পাশেই ছিল। সেই ফ্ল্যাটের বয়স ১ বছর হতে না হতেই, অর্জুন বিক্রি করে দিলেন। আর এই সব ঘটনা দুই দুই চার করে বলিপাড়ায় জোর গুঞ্জন সম্পর্ক ভাঙছে মালাইকা ও অর্জুনের।







