আইএসএফ-এর রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতির বিতর্কিত মন্তব্য নিয়ে নওশাদ বলেন, "এই ধরনের হুমকি বক্তব্যকে দল কোনওভাবেই সমর্থন করে না। গণতন্ত্রের পরিসরের মধ্যেই থাকা উচিত। আইনের মাধ্যমে শুধু হাত কাটা নয় কীভাবে জেলা রাখা যায় তার ব্যবস্থা করবে আইএসএফ।" কুড়মি, আদিবাসী এবং সাঁওতালি সমাজের বঞ্চিত ইস্যুর প্রভাব আসন্ন পঞ্চায়েত ভোটে পড়বে বলেও মনে করছেন ভাঙড়ের বিধায়ক।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর শেষ হতেই আচমকা সাংগঠনিক রদবদল। একাধিক ব্লকের সভাপতির রদবদল হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। অভিষেকের নির্দেশেই এই রদবদল হয়েছে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে, এনিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বঙ্গ বিজেপি।
ছাপান্ন ইঞ্চির ছাতির পক্ষে ভোট, এসব করবেন না। এলাকার স্বার্থ, পরিবারের স্বার্থ, মানুষের জন্য, আপনার এলাকা, রাস্তা, জলের দাবিতে ভোট দিন। সেইসব জিনিস মাথা রেখে ভোট দিন।
নির্বাচন কমিশনের প্রস্তুতি তুঙ্গে থাকলেও রাজ্য সরকার পঞ্চায়েত নির্বাচনের জন্যে তেমন গা দিচ্ছে না বলে খবর। সেক্ষেত্রে মে মাসের শেষের দিকেও নির্বাচন গড়িয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে সূত্রের দাবি সব কিছু ঠিক থাকলে আগামী ১০ই মে রাজ্যে প্রথম দফার ভোট গ্রহনের সম্ভাবনা রয়েছে।