কিন্তু সাড়ে ৪ ঘণ্টা পরে পঞ্চায়েত মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। জানা যাচ্ছে, সোমবার সকাল ১১টা নাগাদ শুরু হলে বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত চলল এই মামলার শুনানি। যদিও মাঝে ৫০ মিনিটের বিরতি ছিল। সব মিলিয়ে সাড়ে ৪ ঘণ্টা ধরে চলে শুনানি।
পঞ্চায়েত নিয়ে হাইকোর্টে পৌঁছে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ও অধীররঞ্জন চৌধুরী। এদিন সেই মামলার শুনানি শুরু হল আদালতে। আর মামলার শুরুতেই বিচারকের প্রশ্নের মুখে পড়তে হল কমিশনকে।
বামেদের অভিযোগ, তাদের এক জন কর্মী আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, কড়া পুলিশি প্রহরায় আবার মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে।
এমনই সব প্রতিভাবান ব্যক্তিকে সুযোগ দেওয়ার পাশাপাশি অন্তরালে লুকিয়ে থাকা কোনও শিল্প সম্ভাবনাকে জনসমক্ষে তুলে ধরা হবে। তৃণমূলের অনেকেই মন করছেন পঞ্চায়েত ভোটের আগে এই নতুন কর্মসূচীতে সাফল্য আসবে ভোট বাঙ্কে।