এক কোথায় পঞ্চায়েত ভোটের বিরোধিতা ভুলে বাম, কংগ্রেস ও তৃণমূল সর্ব ভারতীয় রাজনীতিতে এক টেবিলে বসার এই উদ্যোগকে কটাক্ষ করছে বিজেপি। আর এই বৈঠকেই ঠিক হবে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী ঐক্য কোন দিশা দেখাবে।
মহারাষ্ট্রে সরকার বদল প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিজেপির অর্থের বিনিময়ে সরকার ভেঙেছে৷ পাশাপাশি দাবি করেন যে ঝাড়খণ্ডেও একই প্রচেষ্টা করছিল বিজেপি ৷ যা তিনি আটকে দিয়েছেন৷ এই নিয়ে তিনি বলেন, ‘‘মহারাষ্ট্র সরকার ভাঙতে টাকা কোথা থেকে এল? আপনারা ঝাড়খণ্ড সরকার ভাঙতে চেয়েছিলেন ৷ আমি আটকে দিয়েছি।’’
রাজ্যের ঘোষিত প্রকল্প এবং রূপায়নে বিস্তর ফারাক, জানাচ্ছে সিএজি। রাজ্যের বক্তব্য, কোভিড কালে সবচেয়ে বেশি জরুরি ছিল, মানুষের হাতে নগদের জোগান দেওয়া। অর্থনীতি এবং জীবন-জীবিকার স্বার্থে সেই কাজ সুনিপুণ ভাবে করেছে সরকার। তাই লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প চালু হয়েছে।
দিদির থেকে শুনতে চাই, দিদি চুপ কেন, প্রতিশ্রুতি পূরণের দাবিতে হবু শিক্ষকদের বিদ্রোহ! অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের নিয়োগ দেওয়ার ঘোষণা করেছিলেন ভোটের আগে। কিন্তু এখনও নিয়োগপত্র পাননি তাঁরা।