আজ লক্ষ্মীপুজোর দিন দেখা যাবে এই বছরের শেষ এবং দ্বিতীয় চন্দ্রগ্রহণ। দেশের প্রায় সবপ্রান্ত থেকেই দেখা যাবে এই দৃশ্য। আজ রাতে প্রায় বহু দেশের মানুষ এই আংশিক চন্দ্রগ্রহণের সাক্ষী থাকবে। এশিয়া, রাশিয়া, আফ্রিকা, ওশিয়ানিয়াসহ বহু দেশে এই চন্দ্রগ্রহন দেখা যাবে।
সকাল থেকেই বাজারেও ভিড় চোখে পড়ছে। কিন্তু বাজার করতে গিয়েই ছ্যাকা লাগছে মধ্যবিত্তের। ধনদেবীর পুজোর আয়োজন করতে গিয়ে পকেটে টান পড়ছে গেরস্থের। প্রতিমা থেকে শুরু করে ফুল, ফল সহ সব জিনিসের দাম বেড়েছে।