Lunar Eclipse: লক্ষ্মীপুজোর রাতেই বছরের শেষ চন্দ্রগ্রহণ, কোন সময়ে দেখতে পাবেন এই মহাজাগতিক দৃশ্য?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ লক্ষ্মীপুজোর দিন দেখা যাবে এই বছরের শেষ এবং দ্বিতীয় চন্দ্রগ্রহণ। দেশের প্রায় সবপ্রান্ত থেকেই দেখা যাবে এই দৃশ্য। আজ রাতে প্রায় বহু দেশের মানুষ এই আংশিক চন্দ্রগ্রহণের সাক্ষী থাকবে। এশিয়া, রাশিয়া, আফ্রিকা, ওশিয়ানিয়াসহ বহু দেশে এই চন্দ্রগ্রহন দেখা যাবে।

আরও পড়ুনঃ পুজোর বাজারে আকাশছোঁয়া দাম, ধনদেবীর আরাধনার জোগানে ছ্যাঁকা মধ্যবিত্তের পকেটে

ভারতে এই চন্দ্রগ্রহন দেখা যাবে শনিবার রাত ১টা ০৫ মিনিট থেকে শুরু করে দুপুর ২টা ২৪ মিনিট পর্যন্ত। মানে প্রায় ১ ঘণ্টা ধরে চলবে চন্দ্রগ্রহন। এবং রাত ১টা ৪৫ মিনিটে চাঁদের প্রায় ১২ শতাংশ পৃথিবীর ছায়াতে ঢাকা পরে যাবে। চলতি মাসের ১৪ তারিখেই ভারত সূর্যগ্রহণের সাক্ষী হয়েছিল। আবারও ফের ১৪ দিন পর চন্দ্রগ্রহণ দেখতে পাবে ভারতবাসীসহ আরও অনেকে।

7667

কিন্তু এই আংশিক চন্দ্রগ্রহন আদতে কী? পূর্ণচন্দ্রগ্রহনের সাথে এর পার্থক্য কী?

নাসার মতে যখন চাঁদ সূর্য, এবং পৃথিবীকে অসম্পূর্ণভাবে দেখা যায় তখন তাকে আংশিক গ্রহন আখ্যা দেওয়া হয়। অন্যদিকে পূর্ণ চন্দ্রগ্রহণের ক্ষেত্রে সূর্য, পৃথিবী এবং চাঁদ এক বিন্দুতে বিরাজমান হয়। কিন্তু আংশিক গ্রহণের সময় চাঁদের ওপর ছায়া আসতে আসতে বাড়তে বাড়তে পুরো শীর্ষ বিন্দু অবধি পৌঁছে যায়।

লক্ষ্মীপুজোর রাতেই বছরের শেষ চন্দ্রগ্রহণ, জানুন নির্ঘণ্ট

লক্ষ্মীপুজোর রাতেই বছরের শেষ চন্দ্রগ্রহণ, জানুন নির্ঘণ্ট
লক্ষ্মীপুজোর রাতেই বছরের শেষ চন্দ্রগ্রহণ, জানুন নির্ঘণ্ট

এই বছরের মত এটাই শেষ চন্দ্রগ্রহন। পরের বছর আর কোন চন্দ্রগ্রহন দেখা যাবে না। এর পরবর্তী চন্দ্রগ্রহন দেখা যাবে আবার ২০২৫ সালে, সেপ্টেম্বর মাসের ৭ তারিখে। শেষ পূর্ণ চন্দ্রগ্রহন দেখা গিয়েছিল ২০২২ সালের নভেম্বর মাসের ৪ তারিখ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত