কৌস্তভকে ব্যাঙ্কশাল আদালতের পথে নিয়ে যাওয়া হচ্ছে। সকাল থেকেই বিক্ষোভে শামিল হচ্ছে কংগ্রেসের নেতারা। এরই মধ্যে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক সময়ে কংগ্রেসকে প্রতিদান দিচ্ছে।
সাগরদিঘিতে জয়ের পরেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিনেই সাংবাদিক বৈঠক করে প্রাক্তন তৃণমূল নেতা দীপক ঘোষের বইয়ের একাধিক অংশ উদ্ধৃত করে কটাক্ষ করেন আইনজীবী কৌস্তুভ বাগচী। শনিবার ভোরে তাঁর বাড়িতে হানা দিয়ে সকালে গ্রেফতার করে পুলিশ। কৌস্তভের বিরুদ্ধে কোন কোন ধারা?
বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়লাভের পর তৃণমূলে যোগদান করেছিলেন মুকুল রায়। এরপর খাতায় কলমে তাঁকে বিজেপির বিধায়ক ঘোষণা করে পিএসির চেয়ারম্যান পদের জন্য নির্বাচিত করা হয়েছিল। তা নিয়ে স্পিকার এবং তৃণমূলের বিধায়কদের বিরুদ্ধে মন্তব্য করে বসেন বাদশা মৈত্র এবং কৌস্তুভ বাগচি। স্পিকারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য, সেকারণেই তাঁদের তলব করা হয়েছে।