গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সরকারি অনুমোদন পাওয়া গেলেই অনলাইনে ফল প্রকাশ করা হবে বলে খবর।
উচ্চমাধ্যমিক পরীক্ষায় 'টুকলি' রুখতে উচ্চমানের প্রযুক্তি ব্যবহার করেছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। চলতি বছরের অর্থাৎ ২০২৩ সালের পরীক্ষার সময়ে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর যন্ত্রকেই হাতিয়ার করা হয়েছিল। তার সুফল পাওয়া গিয়েছিল।
মাধ্যমিক-একাদশ-দ্বাদশের প্র্যাকটিকাল, সব মিলিয়ে তৈরি হবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। মাধ্যমিকের ফলাফলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর পরেই সিদ্ধান্ত জানানো হয়েছে উচ্চমাধ্যমিক নিয়ে।