খুব দ্রুত গতিতে ঠান্ডা হচ্ছে পৃথিবী, গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। খুব দ্রুত ঠান্ডা হচ্ছে পৃথিবীর অন্দরের অংশ, অবাক হচ্ছেন? কিন্তু এটা সত্য। প্রায় ৪.৫ কোটি বছরেরও আগে তৈরি হওয়া পৃথিবীর (Earth) অন্দরের অংশ এখনও পুরোপুরি ভাবে ঠান্ডা হয়নি। কিন্তু এই বিষয়ে গবেষণায় জানা গিয়েছে যে খুব দ্রুত ঠান্ডা হচ্ছে পৃথিবীর অন্দরের অংশ। পৃথিবীর অন্দরের বিভিন্ন বিষয়ে এখনও অনেক কিছু অজানা রয়েছে।
'জ্বর' এ কাঁপছে পৃথিবী, ধেয়ে আসছে বিপদ। দ্রুত উজ্জ্বলতা হারাচ্ছে নীলাভ গ্রহ পৃথিবী। আর সেটাই আরও বেশি অভিশাপ হয়ে উঠছে। শতাংশের হিসাবে আগের বছরগুলির চেয়ে পৃথিবীর ঔজ্জ্বল্য কমেছে ০.৫ শতাংশ। যার অর্থ, সূর্যালোক আগের চেয়ে নীলাভ এই গ্রহ কম পরিমাণে প্রতিফলিত করছে।