বাংলায় তীব্র তাপপ্রবাহের দহনজ্বালায় পুড়ছে বাংলা। একাধিক জেলায় তাপপ্রবাহের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া দফতর। এরইমধ্যে জোড়া দুর্যোগের আশঙ্কা রাজ্যে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় তেজ ও বিপর্যয়! বিশ্বের আবহাওয়া মডেল বলছে, জুনের দ্বিতীয় সপ্তাহে আরব সাগর ও বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ভারত। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে 'তেজ'।
শক্তিসঞ্চয় করে স্থলভাগের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোকা’। আর ক্রমেই বাংলাদেশের দিকে এগাচ্ছে এই ঘূর্ণিঝড়। যার জেরে বাংলাদেশের একাধিক জেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে।
মোচার প্রভাবে বিপদে পড়লে সাধারণ মানুষ সাহায্যের জন্য কোথায় যাবেন? লালবাজারের তরফে চালু করা হয়েছে চারটি ফোন নম্বর। এছাড়া রয়েছে একটি হোয়াটসঅ্যাপ নম্বর। চারটি ফোন নম্বর হল- ২২৫০ ৫০৩৩, ২২৫০ ৫০৪৪, ২২১২ ১৮৯০, ২২৫০ ৫১৪৬। হোয়াটসঅ্যাপ নম্বর- ৯৪৩২৬ ১০৪৫০। রবিবার (৭ মে) সকাল থেকেই ফোন নম্বরগুলি চালু থাকবে বলে জানা গিয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর খুব তাড়াতাড়ি আসতে চলেছে ঘূর্ণিঝড় মোকা। আর যার জেরে নতুন করে দুর্যোগের কালো মেঘ ঘনাচ্ছে। ইতিমধ্যেই ভারতের মৌসম ভবন জানিয়েছে যে আগামী ৬ তারিখ থেকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হচ্ছে।