বাড়ছে সংক্রমণ, পুনরায় আদালত বন্ধ রাখার সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের কোভিড কমিটির। বুধবারের করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪৬২ জন। যার মধ্যে ১৫৬ জন কলকাতা শহরের বাসিন্দা। ফের লাগামছাড়া করোনা সক্রমণের কারনেই এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট।