নজরবন্দি ব্যুরোঃ সিটি কলেজে ভুয়ো ভাক্সিন কেন্দ্র, ধৃত যুবক। শহরে আবারও ধৃত ভুয়ো ভ্যাক্সিন কাণ্ডে জরিত এক যুবক। যুবকের নাম ইন্দ্রজিৎ সাহু। জানা যায় ইনিও দেবাঞ্জন দেবের সংস্থার সাথে যুক্ত ছিলেন। সিটি কলেজে টিকা শিবির খুলেছিলেন তিনিই। ইন্দ্রজিৎ-এর দাবি সিটি কলেজের এই শিবির খোলার নির্দেশ দেন দেবাঞ্জন। পুলিশ জানায়, সিটি কলেজে দেবাঞ্জনকে নিয়ে যায় এই ইন্দ্রজিৎ।
আরও পড়ুনঃ দেড় দশকের দাম্পত্যের ইতি! বাকি দিন সন্তানের বাবা-মা হয়েই থেকে যাবেন আমির-কিরণ
ট্যাংরার বাসিন্দা ইন্দ্রজিৎকে শুক্রবার পুলিশ বিবি গাঙ্গুলি স্ট্রিটের সেন্ট্রাল মেট্রো স্টেশনের গেট থেকে গ্রেপ্তার করে। আর কোথায় কোথায় এই ভুয়ো ভাক্সিন এর কেন্দ্র খুলেছিলেন দেবাঞ্জন তা এই যুবককে জিজ্ঞাসাবাদ করে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা।
সিটি কলেজে ভুয়ো ভাক্সিন কেন্দ্র, ধৃত যুবক। এই সংকটকালে একের পর এক ভুয়ো ভাক্সিন কাণ্ড, ভ্যাক্সিনের কালবাজারির ঘটনা যেমন সামনে আসছে তেমন সামনে এলো- কসবার ভাক্সিন শিবিরে অ্যামিকাসিনের পাশাপাশি ট্রায়ামলিনোলোম অ্যাসিটোনাইড-ও দেওয়া হয়। এমনটাই শুক্রবার হাই কোর্টে জানিয়েছে রাজ্য। এটি আসলে স্টেরয়েড হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। সুস্থ মানুষকে এই ধরনের ইঞ্জেকশন দিলে বিভিন্ন রকম প্রতিক্রিয়া হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা



