নজরবন্দি ব্যুরোঃ কোভ্যাক্সিন ডেল্টা প্রজাতির বিরুদ্ধে লড়তে সক্ষম, জানালো ভারত বায়োটেক। কোভ্যাক্সিনের তৃতীয় দফা ট্রায়ালের রিপোর্ট জানালো ভারত বায়োটেক। ৭৭.৮ শতাংশ কার্যকরী কোভ্যাক্সিন, জানিয়েছে সংস্থা।
আরও পড়ুনঃ উচ্চ প্রাথমিক নিয়োগ নিয়ে হাইকোর্টের নির্দেশিকার পরেই এবার নয়া মামলা দায়ের।
ভারত বায়োটেক এদিন টুইট করে বলে, তৃতীয় ট্রায়ালের পর কোভ্যাক্সিন ৭৭.৮ শতাংশ কাজ করছে। পাশাপাশি এটি ডেল্টা প্রজাতির বিরুদ্ধে লড়তে সক্ষম বলে জানিয়েছে বায়োটেক। এটি ডেল্টা প্রজাতির বিরুদ্ধে ৬৫.২ শতাংশ কার্যকরী।
কোভ্যাক্সিনের তৃতীয় ট্রায়ালে ১৩০ জনের উপর টিকাকরন করা হয়েছিল। এই ১৩০ জনের মধ্যে ১২ শতাংশের হাল্কা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়, যেমন- জ্বর, মাথা ব্যাথা । ০.৫ শতাংশের গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। তবে এই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে আন্যান্য ভাক্সিন গুলির তুলনায় এর পার্শ্বপ্রতিক্রিয়া অনেক কম।
কোভ্যাক্সিন ডেল্টা প্রজাতির বিরুদ্ধে লড়তে সক্ষম, জানালো ভারত বায়োটেক। তবে ভারত সহ ব্রাজিল, ফিলিপিন্স, ইরান, মেক্সিক সহ মোট ১৬ টি দেশে এটি জরুরি অবস্থায় প্রয়োগে অনুমতি পেলেও এখনো অব্দি WHO এর অনুমোদন মেলেনি।



