করোনার কারণে কড়া ছিল বিধিনিষেধ। আজ মধ্যরাত থেকে তা একেবারে শিথিল করছে রাজ্য সরকার। আর থাকছে না নাইট কার্ফু। রাজ্যে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পরেই সিদ্ধান্ত নেওয়া হল নবান্নের তরফে। তবে মাস্ক স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে সরকারেত তরফে।
আর মানতে হবে না কোভিড বিধি? আগামী ৩১ মার্চ থেকে সেই কোভিডবিধি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। তবে মাস্ক পরা এবং সামাজিক দূরত্বের বিষয়টি আগের মতোই বহাল থাকবে বলে জানিয়েছে তারা।
প্রায় এক বছর পর দেশে করোনা মৃত্যু উদ্বেগ বাড়িয়েছে চিন সরকারের। এশিয়াজুড়ে বেলাগাম করোনা সংক্রমণ -এর মধ্যে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখনই মহামারী থেকে মুক্তি মেলেনি। দাবী হু -এর মুখপাত্রের।
প্রায় এক বছর পর চিনের কোভিডে মৃত্যু দুই জনের। করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন নিয়ে ঘুম উড়েছে প্রশাসনের। মহামারি শুরুর পর থেকে এই প্রথমবার রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত চিনে। সেইসঙ্গে কোভিডে মৃত্যু বাড়াচ্ছে উদ্বেগ।