আমতলা পুরসভা গঠন ইস্যুতে আগামী চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে। সরকার এবং নির্বাচন কমিশনকে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। এর ফলে, আমতলা এলাকায় পঞ্চায়েত নির্বাচন নিয়ে সংশয় দেখা দিল।
“দুয়ারে রেশন” মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। আর সেই মামলায় আজ স্থগিতাদেশ দিল উচ্চ আদালত। ফলে, আপাতত দুয়ারে রেশন প্রকল্প চালু রাখার ক্ষেত্রে কোনও বাধা থাকছে না রাজ্যের।
কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ, স্কুল সার্ভিস কমিশনের এই মামলায় আপাতত স্বস্তি রাজ্যের। ফলত, সুপ্রিম স্থগিতাদেশে স্বস্তি রাজ্যের। এই মামলায় সিবিআই তদন্ত আর নয়। শিক্ষাসচিব মণীশ জৈনকে আর হাজিরা দিতে হবে না বলেও জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত।
স্কুল সার্ভিস কমিশনের এই নির্দেশ খতিয়ে দেখার জন্যেই শিক্ষাসচিব মনীশ জৈনকে তলব করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার সেই মামলার শুনানি চলাকালীন বেশ ক্ষীপ্ত মেজাজে দেখা গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। নির্বাচন কমিশনকে বলব তৃণমূল দল তুলে দিতে। বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি।