বোর্ড গঠনের পরেও নতুন করে জটিলতা দেখা দিয়েছে ঝালদা পুরসভাকে কেন্দ্র করে। ঝালদা পুরসভায় প্রশাসক পদের বিরোধীতা জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল কংগ্রেস। বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীরা। সোমবার দুপুর ২ টো নাগাদ মামলার শুনানি। এই মামলায় ফের স্থগিতাদেশ জারি হলে ঝালদা নিয়ে আরও জটিলতা বাড়বে বলে মনে করা হচ্ছে।
ঝালদার ৬ কাউন্সিলরকে রক্ষাকবচ। শুক্রবার এমনটাই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। কলকাতা হাইকোর্টের নির্দেশ, বুধবার অবধি ৪ জন কংগ্রেস এবং ২ জন নির্দল কাউন্সিলরদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে না।
বৃ্হস্পতিবার স্কুল সার্ভিস কমিশন ভুয়ো নিয়োগ নিয়ে যে ব্যবস্থা নিয়েছে, তাতে আশার আলো দেখতে পাচ্ছেন হবু শিক্ষকরা। তাঁদের বক্তব্য, এবার তাঁদের নিয়োগ নিয়ে হস্তক্ষেপ করুক সরকার। দীর্ঘ সময় ধরে আন্দোলনের পরে দ্রুত নিয়োগ চাইছেন তাঁরা। স্বচ্ছতার নিয়োগ হোক।
আগামী ২৪ ঘন্টার মধ্যে ১৮৩ জন অযোগ্য চাকরি প্রার্থিদের তালিকা প্রকাশ করতে হবে। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তা প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২৪ ঘন্টা সময় দিয়েছিলেন বিচারপতি, দ্রুত অযোগ্যদের তালিকা প্রকাশ করল কমিশন। ইতিমধ্যেই তা পর্ষদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা, বিচারপতি শেখর ববি সরাফ, বিচারপতি অনিরুদ্ধ রায় এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ ঘুরে অবশেষে বৃহস্পতিবার ৭ জন চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিল স্কুল সার্ভিস কমিশন। কমিশনের সিদ্ধান্তে ভুল ছিল। ছয় বছর পর মেনে নেওয়া হল।
২০১৬ এর স্কুল সার্ভিস কমিশনের নবম-দশমে ভুয়ো নিয়োগের সংখ্যা কত? আদালতের কাছে ১৮৩ জনের নিয়োগের কথা জানায় স্কুল সার্ভিস কমিশন। আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রকাশ করতে ভুয়ো নিয়োগের তালিকা। কমিশনের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।