গত ১০ জুলাই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোট ছিল মানিকতলা, রানাঘাট, দক্ষিণ রায়গঞ্জ এবং বাগদায়। আজ ১৩ তারিখ এই চার কেন্দ্রের ফল প্রকাশ। এখনও পর্যন্ত গণনা অনুযায়ী, রায়গঞ্জ জিতে যাওয়ার পাশাপাশি বাকি তিন কেন্দ্রেও এগিয়ে রয়েছে তৃণমূল।
গতকাল রাতে বিজেপি পোলিং এজেন্টের বাড়িতে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। চালানো হয় দু'রাউন্ড গুলি। অন্যদিকে ওই রাতেই পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রীতিনগর এলাকায় অমল বিশ্বাস ও গোলক মণ্ডল নামে বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালায় ৩০ থেকে ৪০ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতি।
চার কেন্দ্রের জন্য মোট ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করেছে কমিশন। বাগদায় রয়েছে ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রানাঘাট দক্ষিণে ১৯ কোম্পানি, রায়গঞ্জে ১৬ কোম্পানি এবং মানিকতলায় ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। সঙ্গে নিরাপত্তার দায়িত্বে আছে পুলিশ।
শুভেন্দু অধিকারীর বক্তব্য, বাগদা এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি আর সেটা বুঝতে পেরেই উপনির্বাচন জিততে বিভিন্ন রকম 'চক্রান্ত' করছে তৃণমূল।
লোকসভা নির্বাচনে নিরিখে বাগদা বিধানসভায় ২০ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। তবে এবারের তাঁদের প্রার্থী বিনয় বিশ্বাস মতুয়া হলেও তাঁর সঙ্গে ঠাকুরবাড়ির সরাসরি কোন সম্পর্ক নেই। অন্যদিকে মধুপর্ণা একেবারে ঠাকুরবাড়ির মেয়ে। ফলে মতুয়া ভোটকে হাতিয়ার করে বাগদা পুনরুদ্ধার করতে মরিয়া তৃণমূল।