বিজেপি থেকে তৃণমূলে যোগদান, 50 হাজার ভোটে জিতে দিদিকে রায়গঞ্জ উপহার কৃষ্ণ কল্যাণীর

গত ১০ জুলাই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট ছিল মানিকতলা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং বাগদায়। আজ ১৩ তারিখ এই চার কেন্দ্রের ফল প্রকাশ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের আগে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন কৃষ্ণ কল্যাণী। লোকসভা নির্বাচনে তাঁকে রায়গঞ্জের টিকিটও দেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেবার জয় আসেনি। অবশেষে বিধানসভা উপনির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকে প্রায় ৫০ হাজার ভোটে জিতলেন তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, দশ রাউন্ড গণনার শেষে তিনি এগিয়ে রয়েছেন ৪৯,৫৩৬ ভোটে। কমিশনের তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে জয় ঘোষণা করেনি।

গত ১০ জুলাই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট ছিল মানিকতলা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং বাগদায়। আজ ১৩ তারিখ এই চার কেন্দ্রের ফল প্রকাশ। এখনও পর্যন্ত গণনা অনুযায়ী, রায়গঞ্জ জিতে যাওয়ার পাশাপাশি বাকি তিন কেন্দ্রেও এগিয়ে রয়েছে তৃণমূল। তবে একুশের বিধানসভা ফলাফল অনুযায়ী, কেবলমাত্র মানিকতলা তৃণমূলের দখলে ছিল। এবার হয়তো বাকি সব ক’টি আসনও শাসকদলের দখলে চলে আসতে পারে।

বিজেপি থেকে তৃণমূলে যোগদান, 50 হাজার ভোটে জিতে দিদিকে রায়গঞ্জ উপহার কৃষ্ণ কল্যাণীর

একুশের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়েছিলেন কৃষ্ণ কল্যাণী। সেবার তিনি ভোট পান ৭৯ হাজার ৭৭৫টি। হারিয়ে দেন তৃণমূলের কানাইয়া লাল অগ্রওয়াল। সেবার জিতেছিলেন প্রায় ২০ হাজার ভোটে। সেখানে এইবার মার্জিন ৫০ হাজার ছুঁইছুঁই! বাগদায় সপ্তম রাউন্ডের গণনা শেষ হয়েছে। তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর এগিয়ে আছেন ১৪,৫৫৩ ভোটে। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী ৭,২৬৬ ভোটে এগিয়ে আছেন। মানিকতলায় পাঁচ রাউন্ড গণনা হয়েছে। কমিশন সূত্রে খবর, তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে ১৬,৮৩১ ভোটে এগিয়ে রয়েছেন।

বিজেপি থেকে তৃণমূলে যোগদান, 50 হাজার ভোটে জিতে দিদিকে রায়গঞ্জ উপহার কৃষ্ণ কল্যাণীর

বিজেপি থেকে তৃণমূলে যোগদান, 50 হাজার ভোটে জিতে দিদিকে রায়গঞ্জ উপহার কৃষ্ণ কল্যাণীর

মানিকতলা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রাজ্যের প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। বিজেপির প্রার্থী করে ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকে। বাগদায় তৃণমূলের প্রার্থী রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর। সেই কেন্দ্র বিজেপির বাজি বিনয় কুমার বিশ্বাস। অন্যদিকে, রায়গঞ্জে তৃণমূলের কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে সঙ্গে বিজেপির মানস কুমার ঘোষের লড়াই ছিল। রানাঘাট দক্ষিণে তৃণমূলের মুকুটমণি অধিকারীর মুখোমুখি মনোজ কুমার বিশ্বাস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত