নজরবন্দি ব্যুরোঃ বর্ষশেষের রাতে সবাই যখন মেতেছিল নিউ ইয়ারকে শুভেচ্ছা জানাতে ঠিক তখনই নাকি যৌনতাতেই মজে ছিলেন নেটিজেনরা। আর সেই স্বর্গীয় সুখের সময় তাঁদের সঙ্গী হয়েছিলো ডিউরেক্স কন্ডোম। বর্ষবরণের রাতে কন্ডোমের চাহিদা এদিন ছিল আকাশ ছোঁয়া। আর সেই খবর টুইট করে শনিবার রাতে জানিয়েছিল সুইগি। এবার সেই টুইটের পাল্টা টুইট করে সুইগিকে প্রত্যুত্তর দিল ডিউরেক্স (Durex)। সেই সুন্দর জবাবে হেসে লুটোপুটি খাচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।
আরও পড়ুনঃ নতুন বছরেই ‘গপ্পের ঠেক’ খুলছেন মীর, উপহার পেয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা


নববর্ষে ‘কাঁপিয়ে’ বিক্রি কন্ডোমের! গতকালের খবর অনুযায়ী, ৩১ ডিসেম্বর শনিবার সন্ধ্যা পর্যন্ত শুধু সুইগিতেই ২৭৫৭ টি ডিউরেক্স কন্ডোম অর্ডার হয়েছে বলে জানা গিয়েছে। ফলে বর্ষবরণের উদযাপন যে বৈচিত্রময় নজর কেড়েছে তা বলার কোন অপেক্ষা রাখে না।

মজার ছলে অনলাইন খাওয়ারের এই সুইগি সংস্থাটি লেখে, “দয়া করে আরো ৪ হাজার ২১২ প্যাকেট অর্ডার করুন, যাতে সংখ্যাটা ৬৯৬৯ হয়ে যায়, আর আমরা বলতে পারি, ‘দারুণ’!” প্রসঙ্গত, একটি বিশেষ যৌন পজিশনের সঙ্গে সামঞ্জস্য থাকায় ৬৯ (69) সংখ্যাটি নিয়ে হাসাহাসি করেন নেটিজেনরা। সুইগিকেও একই রাস্তায় হাঁটতে দেখে মজা পেয়েছিলেন তাঁরা। কিন্তু আরও মজা বাকি ছিল।
2757 packets of @DurexIndia condoms delivered by @SwiggyInstamart so far. please order 4212 more to make it 6969, so we can all say "nice"
Related Newsশুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে খুন, ঘটনাস্থলেই মৃত চন্দ্রনাথ রথপালাবদলের পর বড় পদক্ষেপ! অস্ত্র মামলায় গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলার— Swiggy (@Swiggy) December 31, 2022
সুইগির টুইটটির উত্তরে ডিউরেক্স লেখে, ‘ডেলিভারি দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা জানি, অন্তত ওই ২৭৫৭ জন ‘কাঁপিয়ে’ নববর্ষ উদযাপন করছে।’ এখানেই শেষ নয় এরপরেও আবারও ডিউরেক্স লেখে, ‘আশা করি ওঁরা কাল সকালে একসঙ্গে কফি অর্ডার করবেন।’ সুইগি এবং ডিউরেক্সের এই সুন্দর অর্থবাহী দুষ্টু-মিষ্টি বার্তালাপ দেখে হেসে লুটিয়ে পড়ছেন নেটিজেনরা।

আর এই টুইটের মন্তব্য সেকশনে একজন লিখেছেন, ‘দারুণ!’ আর তারই জবাবে সুইগি ইন্সটামার্ট লেখে, ‘ওটা তো আমরা বলে দেব, আপনি অর্ডার দিয়ে কাঁপিয়ে দিন!’ প্রসঙ্গত, বর্ষবরণের আগেই শনিবার রাতে টুইট করে সুইগি জানিয়েছিল, বর্ষশেষের রাতে ক্রেতারা সবচেয়ে বেশি অর্ডার দিয়েছেন বিরিয়ানির। আর অপরদিকে পছন্দের দ্বিতীয় স্থানে ছিল পিৎজা। এদিকে গরম গরম বিরিয়ানি ঘরে ঘরে পৌঁছে দিতে বেজায় নাজেহাল হতে হয়েছে সুইগিকে।
৩১ শের রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত দেশজুড়ে তারা প্রায় সাড়ে ৩ লক্ষের বেশি বিরিয়ানি ডেলিভারি দিয়েছে বলে জানিয়েছিল এই ফুড ডেলিভারি সংস্থা সুইগি। সবচেয়ে বেশি সংখ্যক অর্ডার হয়েছিলো হায়দরাবাদি বিরিয়ানির জন্য। তারপরেই ছিল লখনউ এবং কলকাতা বিরিয়ানি। এদিকে রাত ১০টা ২৫ মিনিট অবধি দেশজুড়ে ৬১ হাজারেরও বেশি পিৎজা পৌঁছে গিয়েছে ক্রেতাদের আস্তানায়। শুধু তাই নয় ১.৭৬ লক্ষ চিপ্স ও কিনেছেন ক্রেতারা।
নববর্ষে ‘কাঁপিয়ে’ বিক্রি কন্ডোমের! আরেকটু বেশি বিক্রি হলে পুরো ৬৯ ফিগার

তবে বিক্রির সংখ্যায় পিছিয়ে ছিল না কন্ডোমও। বর্ষবরণের আগে যথোপযুক্ত ‘সুরক্ষা’ নিয়েই আনন্দে মেতেছিলেন দেশবাসী। টুইট করে সুইগি ইন্সটামার্ট জানায়, শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৭৫৭ প্যাকেট ডিউরেক্স কন্ডোমের অর্ডার এসেছে। তার উত্তরেই কন্ডোম প্রস্তুতকারক সংস্থার বুদ্ধিদীপ্ত এবং মজার জবাব মন কেড়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের।









