লক্ষ্মীর ভাণ্ডার-সহ সব সামাজিক প্রকল্প চালু থাকবে, তবে মৃত ও অবৈধ বাসিন্দাদের সুবিধা বন্ধ! ঘোষণা মুখ্যমন্ত্রীর

লক্ষ্মীর ভাণ্ডার-সহ সব সামাজিক প্রকল্প চালু থাকবে, তবে মৃত ও অবৈধ বাসিন্দাদের সুবিধা বন্ধে কড়া নির্দেশ; নাম পরিবর্তন ও ভাতা বৃদ্ধিতে এখনও সিদ্ধান্ত হয়নি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সামাজিক প্রকল্পে কোনও ছাঁটাই নয়, কিন্তু কড়া যাচাই—নতুন সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লক্ষ্মীর ভাণ্ডার-সহ রাজ্যের কোনও সামাজিক প্রকল্পই বন্ধ হবে না, তবে অবৈধভাবে বসবাসকারী বা মৃত ব্যক্তিদের নামে সুবিধা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা করলেন তিনি।

নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, সাধারণ মানুষের স্বার্থে চালু থাকা সমস্ত সামাজিক প্রকল্প বহাল থাকবে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে জল্পনার অবসান ঘটিয়ে তিনি স্পষ্ট করেন, এই প্রকল্প বন্ধের কোনও পরিকল্পনা নেই। জনহিতকর সমস্ত প্রকল্প চালু থাকবে, সে ৩০ বছর আগের প্রকল্প হোক বা ১০ বছর আগের। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগে চালু থাকা সমস্ত প্রকল্প থাকবে। তবে অভারতীয় বা মৃত কেউ এই সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন না বলে জানান তিনি।

লক্ষ্মীর ভাণ্ডার-সহ সব সামাজিক প্রকল্প চালু থাকবে, তবে মৃত ও অবৈধ বাসিন্দাদের সুবিধা বন্ধ! ঘোষণা মুখ্যমন্ত্রীর

লক্ষ্মীর ভাণ্ডার-সহ সব সামাজিক প্রকল্প চালু থাকবে, তবে মৃত ও অবৈধ বাসিন্দাদের সুবিধা বন্ধ! ঘোষণা মুখ্যমন্ত্রীর
লক্ষ্মীর ভাণ্ডার-সহ সব সামাজিক প্রকল্প চালু থাকবে, তবে মৃত ও অবৈধ বাসিন্দাদের সুবিধা বন্ধ! ঘোষণা মুখ্যমন্ত্রীর

তবে একই সঙ্গে তিনি সতর্ক বার্তাও দেন—যাঁরা মৃত অথবা যাঁরা ভিনদেশি হয়েও অবৈধভাবে এই রাজ্যে বসবাস করছেন, তাঁদের কোনও সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হবে না। প্রশাসনকে এই বিষয়ে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

প্রকল্পের নাম পরিবর্তন নিয়েও ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভাণ্ডারের নাম বদলে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ করা হতে পারে বলে জল্পনা তৈরি হলেও, এ বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি। পাশাপাশি, ভাতার অঙ্ক বাড়ানো হবে কি না, সে বিষয়েও আজ কোনও স্পষ্ট সিদ্ধান্ত জানাননি তিনি।

প্রশাসনিক মহলের মতে, সামাজিক সুরক্ষা বজায় রেখে দুর্নীতি ও অনিয়ম রুখতেই এই দ্বিমুখী কৌশল নিচ্ছে নতুন সরকার—একদিকে প্রকল্প চালু রাখা, অন্যদিকে সুবিধাভোগীদের তালিকায় স্বচ্ছতা আনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত