অবশেষে সন্দেশখালিতে (Sandeshkhali Issue) প্রবেশের ছাড়পত্র পেলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গত ১৬ ফেব্রুয়ারি কলকাতা হাই কোর্টে একটি মামলা করেন তিনি। অভিযোগ ছিল, ১৪৪ ধারা তুলে নেওয়া হলেও তাঁকে সন্দেশখালিতে প্রবেশ করতে দেয়নি পুলিশ। সোমবার হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দ জানালেন, যে পাঁচটি জায়গা থেকে ১৪৪ ধারা উঠে গিয়েছে সেখানে যেতে পারবেন শুভেন্দু অধিকারী।
বিগত এক সপ্তাহের বেশি সময় ধরে উত্তপ্ত সন্দেশখালি। মাঝে সেখানে জারি করা হয় ১৪৪ ধারা। বিরোধীদের অভিযোগ ছিল, সন্দেশখালিতে তাঁদের প্রবেশ রুখতেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এরপর কলকাতা হাই কোর্টে মামলা করে সিপিআইএম। আদালতের নির্দেশে সন্দেশখালির (Sandeshkhali Issue) পাঁচটি জায়গা থেকে ১৪৪ ধারা তুলে নেওয়া হয়। এরপর গত সোমবার শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সন্দেশখালিতে গিয়ে বাধার সম্মুখীন হয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। সেই মামলারই শুনানি ছিল আজ।

আজ বিচারপতির পর্যবেক্ষণ, সন্দেশখালির (Sandeshkhali Issue) যে পাঁচ জায়গা থেকে ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে সেখানে যেতে পারবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এখন বিরোধী দলনেতা কবে দ্বীপাঞ্চলে যাবেন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। সোমবারই আবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা সন্দেশখালিতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ তুলেছেন।

শুভেন্দুকে ছাড়পত্র হাই কোর্টের, এবার সন্দেশখালি যেতে পারবেন তিনি, তবে রয়েছে কিছু শর্তও!
সন্দেশখালির (Sandeshkhali Issue) ঘটনায় সরগরম রাজ্য-রাজনীতি। তিন তৃণমূল নেতা শাহজাহান শেখ, উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে নারী নির্যাতন থেকে শুরু করে জমি হাতিয়ে নেওয়ার মতো অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন উত্তম ও শিবু। তবে, অধরাই রয়েছেন শাহজাহান।




