Suvendu Adhikari: মমতাকে জঙ্গলমহল আমি চিনিয়েছি, আদিবাসী দিবসে দাবী শুভেন্দুর!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বুধবার বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে ঝাড়গ্রাম সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটে ঝাড়গ্রামে যথেষ্ট ভালো ফল করেছে তৃণমূল। লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর জেলা সফর আজ থেকেই শুরু হল বলে রাজনৈতিক মহলের মত। এদিকে আদিবাসী দিবসেই বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুলে বললেন, মমতাকে জঙ্গলমহল আমি চিনিয়েছি!

আরও পড়ুন: আদিবাসী দিবসে ঝাড়গ্রামে মমতা, ২৫০ কোটি টাকার প্রকল্পের ঘোষণা

- Advertisement -

এদিন আদিবাসী দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ঝাড়গ্রামে কী হয়নি! স্টেডিয়াম থেকে শুরু করে সাতটি হাসপাতাল সব হয়েছে। আদিবাসীদের ভাষার উন্নয়নে আমরা কাজ করে চলেছি। জঙ্গলমহলে শান্তি ফিরিয়েছি আমরা। আর বিজেপি কী করছে? রক্তের রাজনীতি করছে। ১০০ দিনের কাজ বন্ধ করে দিয়েছে। কুর্মিদের জন্য অ্যাকাডেমি করে দিয়েছি। তৃণমূল আমলে আদিবাসীদের জন্য বরাদ্দ ভেড়েছে। আর দলিতদের ওপর অত্যাচার করছে বিজেপি, ভাবছে দেশকে টুকরো টুকরো করে দেবে”।

মমতাকে জঙ্গলমহল আমি চিনিয়েছি, আদিবাসী দিবসে দাবী শুভেন্দুর!

পাল্টা পিংবনী থেকে শুভেন্দু অধিকারীর বক্তব্য, “মমতা বন্দ্যোপাধ্যায় আগে জঙ্গলমহল চিনত না। আমি পথ দেখিয়ে চিনিয়েছি। আদিবাসীদের ওপর সবচেয়ে বেশি যদি কেউ অত্যাচার করে থাকে তাহলে সেটা হল তৃণমূল। আমি ওই দলে ছিলাম। ‘পিসি’কে আমি হাড়ে হাড়ে চিনি। আর ভাইপোকে জেলে ভরা ছাড়া শান্তি নেই। তাই আদিবাসীদের বলব আপনাদের উন্নতি যদি কেউ করতে পারে সে হল বিজেপি”।

মমতাকে জঙ্গলমহল আমি চিনিয়েছি, আদিবাসী দিবসে দাবী শুভেন্দুর!

মমতাকে জঙ্গলমহল আমি চিনিয়েছি, আদিবাসী দিবসে দাবী শুভেন্দুর!

- Advertisement -

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর