নজরবন্দি ব্যুরো: বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে ঝাড়গ্রামে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে আদিবাসী রমণীদের সঙ্গে নাচে অংশ নিলেন তিনি। এদিন, ২৫০ কোটি টাকার প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: বেসরকারি হাসপাতালেই অস্ত্রোপচার হবে কালীঘাটের কাকুর, অনুমতি দিল আদালত
ঝাড়গ্রামকে ২৫০ কোটি টাকার প্রকল্প উপহার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে ৭২ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মূলত যে প্রকল্পগুলি ইতিমধ্যেই কাজ শেষ হয়ে গেছে। আর ১৫০ কোটি টাকারও বেশি প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে স্বাস্থ্য, পূর্ত, জনস্বাস্থ্য ও কারিগরি-সহ একাধিক দফতরের প্রকল্প রয়েছে।

বিরুদ্ধ প্রচার সামলে পঞ্চায়েত ভোটেও জঙ্গলমহলের আদিবাসী এলাকায় নিজেদের ভোটব্যাঙ্ক অটুট রাখতে পেরেছে তৃণমূল। রাজনৈতিক মহলের একাংশের কথায়, লোকসভা ভোটের আগে এই ভাবেই জেলা সফর শুরু করে দিলেন তিনি। মমতা বারবার বুঝিয়েছেন, আদিবাসী-জনজাতি, কুড়মি-সহ গোটা জঙ্গলমহলই তাঁর বিশেষ প্রিয়। কুড়মিদের দাবি মেনে এ বার পঞ্চায়েত ভোটের পরই করম পরবের পূর্ণ ছুটি ঘোষণা করেন তিনি।

বিশ্ব আদিবাসী দিবসে যোগ দিতে মঙ্গলবারই ঝাড়গ্রাম পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পৌঁছনোর পর তিনি ঝাড়গ্রাম শ্রী রামকৃষ্ণ সারদা পীঠ পরিদর্শনে যান। সূত্রের খবর, আজ দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে পারেন মুখ্যমন্ত্রী। সামনর বছর লোকসভা নির্বাচন। তার প্রস্তুতিতে দলের নেতৃত্বকে দিতে পারেন বেশ কিছু পরামর্শ।
বিশ্ব আদিবাসী দিবসে উপলক্ষ্যে ট্যুইটও করেন তৃণমূল নেত্রী। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “বাংলার সাংস্কৃতিক ট্যাপেস্ট্রি বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের সুতোয় বোনা। বিশ্বের আদিবাসীদের এই আন্তর্জাতিক দিবসে, আসুন তাদের প্রাণবন্ত পরম্পরা, শিল্প এবং ঐতিহ্য উদযাপন করি যা আমাদের রাজ্যের পরিচয়কে সমৃদ্ধ করে। আসুন আমাদের আদিবাসী ভাইদের পাশে থাকার অঙ্গীকার করি। এই রাজ্য, এই জাতি, এবং বিশ্বের জনজাতি, গোষ্ঠী, ধর্ম ও বর্ণের ভেদাভেদের ঊর্ধ্বে উঠে মানুষ আদিবাসীদের অধিকার রক্ষা করুক, কারণ এটি কেবল একটি সম্প্রদায়ের জন্য নয়, এটি মানবতার বিষয়। জয় জোহর”!
The cultural tapestry of Bengal is woven with threads from diverse indigenous communities.
On this International Day of the World’s Indigenous Peoples, let’s celebrate their vibrant traditions, art, and heritage that enrich our state’s identity. Let’s pledge to walk alongside…
— Mamata Banerjee (@MamataOfficial) August 9, 2023
আদিবাসী দিবসে ঝাড়গ্রামে মমতা, ২৫০ কোটি টাকার প্রকল্পের ঘোষণা




