Kalighater Kaku: বেসরকারি হাসপাতালেই অস্ত্রোপচার হবে কালীঘাটের কাকুর, অনুমতি দিল আদালত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অবশেষে বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের অনুমতি পেলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। কাকুর আবেদন মঞ্জুর করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এর আগে একাধিকবার কাকুর আবেদন খারিজ হয়ে গিয়েছিল। এবার আদালতের রায়, কাকুর পছন্দের যে কোনও হাসপাতাল থেকেই তিনি অস্ত্রোপচার করাতে পারেন।

আরও পড়ুন: সম্পন্ন চোখের পরীক্ষা, মার্কিন মুলুকে ফের অন্য ‘লুকে’ অভিষেক, দিলেন আদিবাসী দিবসের বার্তাও

- Advertisement -

হৃদ‌যন্ত্রের সমস্যায় ভুগছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত সুজয়কৃষ্ণ। চিকিৎসা করানোর জন্য বেসরকারি হাসপাতালে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু ইডি তাঁর চিকিৎসা করাতে চায় এসএসকেএম হাসপাতালেই। গত বৃহস্পতিবার সুজয়কৃষ্ণের স্বাস্থ্যপরীক্ষার জন্য ইডিকে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। আজ অর্থাৎ বুধবারের মধ্যে সেই মেডিক্যাল বোর্ড গঠন করার নির্দেশও দেওয়া হয়। মেডিক্যাল বোর্ডের রিপোর্ট হাতে পাওয়ার পরেই ইডি জানিয়েছে, সুজয়কৃষ্ণের অস্ত্রোপচার বেসরকারি হাসপাতালে করানোর বিষয়ে তাদের কোনও আপত্তি নেই।

বেসরকারি হাসপাতালেই অস্ত্রোপচার হবে কালীঘাটের কাকুর, অনুমতি দিল আদালত

তবে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আরও বলেছেন, অস্ত্রোপচার ও চিকিৎসার সময় নিরাপত্তা রাখতে হবে জেল কতৃপক্ষকে। চাইলে, বিএম বিড়লা হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন সুজয়কৃষ্ণ ভদ্র। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় হবে এই অস্ত্রোপচার ও চিকিৎসা।

বেসরকারি হাসপাতালেই অস্ত্রোপচার হবে কালীঘাটের কাকুর, অনুমতি দিল আদালত

বেসরকারি হাসপাতালেই অস্ত্রোপচার হবে কালীঘাটের কাকুর, অনুমতি দিল আদালত

- Advertisement -

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর