Abhishek Banerjee: সম্পন্ন চোখের পরীক্ষা, মার্কিন মুলুকে ফের অন্য ‘লুকে’ অভিষেক, দিলেন আদিবাসী দিবসের বার্তাও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চোখের পরীক্ষা করাতে এই মুহূর্তে মার্কিন মুলুকে গিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই একের পর ছবি সামনে আসছে। এবার হাসপাতালের ভেতর থেকে ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হল। বুধবার আবার বিশ্ব আদিবাসী দিবস। সেই উপলক্ষ্যে টুইটে একটি বার্তাও দিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড।

আরও পড়ুন: ফের দলবদল দক্ষিণ দিনাজপুরে, ভোটে জিতে কংগ্রেস ও আরএসপি ছেড়ে তৃণমূলে

গত রবিবার নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে অভিষেকের তোলা একটি নিজস্বী ভাইরাল হয়। সেখানে সাদা পাঞ্জাবি পায়জামার চেনা ছক থেকে বেরিয়ে একেবারে হাতা গোটানো শার্ট, রোদচশমা আর পিঠে ব্যাকপ্যাক নিয়ে অন্য মেজাজে দেখা যায় তৃণমূল নেতাকে। আর এবার জন্স হপকিন্স হাসপাতাল থেকে একটি ছবি প্রকাশ্যে এল।

মঙ্গলবার আমেরিকায় অভিষেকের চোখের পরীক্ষা করানোর কথা ছিল। সেইমতোই পরীক্ষাও হয়েছে। আর তারপরেই এই ছবি। সেখানে দেখা গেল, হাসপাতালের এক বিশেষজ্ঞ চিকিতসকের থেকে পরীক্ষার রিপোর্ট বুঝে নিচ্ছেন অভিষেক। অভিষেকের পরনে নীল রঙের ওপেন কলার শার্ট, জিনস, চোখে কালো চশমা, পায়ে অ্যাসিকস-এর সাদা স্নিকারস।

নিউ ইয়র্কে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়

তৃণমূল সূত্রে খবর, অগস্টের মাঝামাঝি দেশে ফিরবেন অভিষেক। এর আগে আমেরিকা থেকেই ইডির বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি। অভিযোগ ছিল, ইডি দফতরে নাকি অযোগ্য লোকে ভরে গিয়েছে, মনগড়া গল্প সাজানো হচ্ছে। এমনও আশঙ্কা, ফিরে ইডির বিরুদ্ধে একটি মামলাও করতে পারেন তৃণমূল সাংসদ।

অন্যদিকে, বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে ট্যুইটে অভিষেক লিখেছেন, ‘আজ বিশ্ব আদিবাসীদের আন্তর্জাতিক দিবসে, আসুন আমরা পশ্চিমবঙ্গের বৈচিত্র্য ও অগ্রগতির প্রতি আমাদের আদিবাসী সম্প্রদায়ের অমূল্য অবদানকে স্বীকৃতি দিই। আসুন একটি ভবিষ্যতের প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি যা তাঁদের অধিকারকে রক্ষা করে এবং তাঁদের স্বতন্ত্রতাকে উদযাপন করে। জয় জোহর’!

 সম্পন্ন চোখের পরীক্ষা, মার্কিন মুলুকে ফের অন্য ‘লুকে’ অভিষেক, দিলেন আদিবাসী দিবসের বার্তাও

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত