নজরবন্দি ব্যুরোঃ বিধানসভা নির্বাচন মিটে যাওয়ার এক বছরের বেশী সময় পর বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। কিন্তু এই এক বছরের বেশী সময় ধরে দলের অবস্থান সম্পর্কে অবগত হলেও দ্বন্দ্বের আঁচ রাজধানী দিল্লি অবধি পৌঁছায়নি। রাজ্য বিজেপির হাল হকিকত কী? তা জানতেই অমিত শাহের সফরে সঙ্গী হচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুনঃ Abhishek Banerjee: অভিষেকের দলের কোচ কিবু ভিকুনা, প্লেয়ার তালিকায় থাকছে বড় চমক
কারণ, গত কয়েকদিন ধরেই দলের অন্দরে একাধিক ইস্যুতে সরব হয়েছেন দলেরই একাংশ। দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছেন মন্ত্রী শান্তনু ঠাকুর সহ একাধিক বিধায়কও। শুরু থেকেই এবিষয়ে কেন্দ্রিয় নেতৃত্বের হস্তক্ষেপ চেয়েছিলেন তাঁরা। কিন্তু এখনও অবধি তা মেটেনি। বরং বিজেপির অন্দরেই বাড়ছে বিক্ষুব্ধদের সংখ্যা। এবার সেই সমস্যা সমাধানের পাশাপাশি বিক্ষুব্ধদের শান্ত হওয়ার টোটকা দিতে পারেন অমিত শাহ। তা নিয়েই চটজলদি আলোচনা সেরে নিতে দুই জনকে সফরসঙ্গী করতে চান অমিত শাহ।

শোনা যাচ্ছে, অমিত শাহের সরকারী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রিয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং নিশীথ প্রামাণিক। আজই শিলিগুড়ির সভা থেকে দলের কর্মীদের ঐক্য বজায় রাখতে এবং সংগঠনকে নতুন করে জাগিয়ে তোলার জন্য বিশেষ বার্তা দেবেন অমিত শাহ।
ইতিমধ্যেই কলকাতায় উপস্থিত হয়েছেন অমিত শাহ। সকালে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বিএসএফের ৬টি অত্যাধুনিক ভাসমান আউটপোস্ট উদ্বোধনের করবেন তিনি। এরপর সুন্দরবন এলাকার জন্য বোট অ্যাম্বুল্যান্সেরও উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর বনগাঁর হরিদাসপুরে মৈত্রী সংগ্রহালয়ের শিলান্যাস করবেন।
রাজ্য বিজেপির হাল হকিকত কী? জানতে চান অমিত শাহ

এদিন বিকেল ৫ টা নাগাদ শিলিগুড়িতে রেলওয়ে ইনস্টিটিউট স্পোর্টস গ্রাউন্ডে জনসভা রয়েছে অমিত শাহের। সেখানে রাত কাটিয়ে আগামীকাল সকালে কোচবিহার জেলার তিনবিঘা সফরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতায় ফিরে দুপুরে বিজেপি সাংসদ, বিধায়ক, পদাধিকারীদের সঙ্গে বৈঠক। এরপর সন্ধেয় যোগ দেবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে সাংস্কৃতিক অনুষ্ঠানে।



