নজরবন্দি ব্যুরোঃ সারদা মামলায় রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূমিকা কী ছিল? তা অবিলম্বে সিবিআই খতিয়ে দেখুক। বুধয়াব্র এবিষয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। তাঁর বক্তব্য সারদায় শুভেন্দুর ভূমিকা খতিয়ে দেখা হোক। সোমবার এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে।
আরও পড়ুনঃ Madan Mitra: মেট্রো নিয়ে চড়ছে পারদ, ধারাবাহিক আন্দোলনের ঘোষণা মদন মিত্রের


উল্লেখ্য, কিছুদিন আগেই সুদীপ্ত সেনের সংক্ষিপ্ত বক্তব্যের ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে সুদীপ্ত সেনকে বোলতে শোনা যাচ্ছে, সিবিআই ডিরেক্টরকে যে দ্বিতীয় চিঠি পাঠিয়েছেন এখানে শুভেন্দু অধিকারীর নাম রয়েছে। কতবার আপনার কাছ থেকে টাকা নিয়েছে? সাংবাদিকের প্রশ্নের জবাবে সুদীপ্ত সেন বলেন বহুবার। আমি সবটাই জানিয়েছি।
এরপরেই সাংবাদিকের প্রশ্ন, টাকাপয়সার জন্য কি তাঁকে কোনও চাপের মুখে পড়তে হয়েছিল।?এবারও সারদাকর্তা পষ্টপষ্টিই বলেন, আমায় ব্ল্যাকমেল করত। কেন টাকা নিয়েছিলেন শুভেন্দু? সুদীপ্ত সেনের জবাব, একটা জমির বিষয় ছিল আর একটা স্যাংশন প্ল্যানের ব্যাপার ছিল।

সুদীপ্ত সেনের কথায়, কাঁথি পুরসভায় বহুতল নির্মাণের টাকা নিয়েছিলেন শুভেন্দু। লক্ষ লক্ষও টাকা খরচ করে লেবার হাট তৈরি করেছিলেন তিনি। কিন্তু পুরসভায় বহুতলের প্ল্যান পাশ করেননি শুভেন্দু। পরিবর্তে ৫০ লক্ষ টাকা নিয়েছিলেন।


সুদীপ্ত সেনের বক্তব্য, শুভেন্দু অধিকারী অনেকভাবে টাকা তুলেছে। কন্টাইতে আমাদের একটা হাইরাইজ করার জন্য কাঁথি পুরসভায় ৫০ লক্ষ টাকা জমা করেছিলাম। সমস্ত কাজকর্ম করালেন। লেবার হাটের কাজ যখন শেষ করলাম তারপরেও তিনি আমাদের প্ল্যান পাশ করাননি। অভিযোগ, এর আগেও ৯০ লক্ষও টাকা নিয়েছেন শুভেন্দু। এমনকি শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী টাকা নিয়েছিলেন বলেও অভিযোগ তোলেন তিনি।
এখানেই শেষ নয়, একাধিকবার শুভেন্দুর অভিযোগ তোলার পাশাপাশি এবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন তিনি। অভিযোগ তুলেছেন সদ্য তৃণমূলে যোগদানকারী মুকুল রায়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার আদালতে প্রবেশের আগে তিনি বলেন, শুধুমাত্র শুভেন্দু নয়, এর আগে অধীর চৌধুরী এবং মুকুল রায়ের নামও উল্লেখ করেছি।
সারদায় শুভেন্দুর ভূমিকা খতিয়ে দেখা হোক, আদালতে জনস্বার্থ মামলা দায়ের

এই ইস্যুকেই হাতিয়ার করেই আন্দোলনে নামে তৃণমূল। সিবিআই দফতর, কাঁথি সহ রাজ্যের তিন জায়গায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। কেন শুভেন্দুকে গ্রেফতার করা হচ্ছে না? প্রশ্ন তোলে তৃণমূল। এবার শুভেন্দুর ভূমিকা খতিয়ে দেখার জন্য মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।







