Suvendu Adhikari: শিলান্যাস করে তৃণমূল নেতার সম্পত্তির হিসাব দিলাম, বিস্ফোরক শুভেন্দু অধিকারী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানাচ্ছেন তৃণমূলের নেতারা। এদিন বিধানসভা চত্বরে তৃণমূলের দক্ষিণ ২৪ পরগণা জেলার বিধায়ক ও তিন জন নেতাদের সম্পত্তির খতিয়ান দেন শুভেন্দু। আপাতত ১০০ জনের তালিকা রয়েছে। এ তো সবে সূচনা। ধাপে ধাপে সব প্রকাশ্যে আনব। সাফ জানিয়ে দিলেন শুভেন্দু। একইসঙ্গে তাঁর সংযোজন, শিলান্যাস করে তৃণমূল নেতার সম্পত্তির হিসাব দিলাম।

আরও পড়ুনঃ CPIM: ধর্মতলায় ধুন্ধুমার, নিয়োগের দাবিতে সোচ্চার বামেরা, মিছিল আটকাল পুলিশ

এদিন শুভেন্দু বলেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয়া মুখ্যমন্ত্রী বলেছেন তাঁর দলের ৯৯.৯৯ কর্মী শতাংশ সৎ। কিন্তু আমরা প্রমাণ করে দেব এই দলের ৯৯.৯৯ শতাংশ লোকই অসৎ। একটা জেলা দিয়ে শুরু হল। এ তো হিমশৈলের চূড়া মাত্র। আগামী দিনে ১০০ জনের তালিকা দেবেন বলে জানিয়েছেন তিনি। তৃণমূলের বহু নেতাদের পার্টি অফিসে টাকা নেওয়ার ছবিও রয়েছে। একটু একটু সব ফাঁস করবেন বলে জানিয়েছেন তিনি।

শিলান্যাস করে তৃণমূল নেতার সম্পত্তির হিসাব দিলাম, আগামী দিনে তালিকা বাড়বে
শিলান্যাস করে তৃণমূল নেতার সম্পত্তির হিসাব দিলাম, আগামী দিনে তালিকা বাড়বে

শুভেন্দুর কথায়, সেই তালিকায় রয়েছেন গণেশ চন্দ্র মণ্ডল। তিনি বলেন, বিধায়কের দলিলের সংখ্যা ৩৯। ওই অঞ্চলে ১০০ দিনের কাজের টাকা নয়ছয় হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। শুভেন্দুর বক্তব্য, বিধায়কের নিজের নামে ১৩ টা দলিল, স্ত্রী মৌসুমী মণ্ডলের নামে ১৬ টা দলিল, মেয়ে রোশনির নামে ৪ টি, আর এক মেয়ে রিতিকার নামে ৪ টি, বাবা শিবপদ মণ্ডলের নামে ১টি ও মা মৌরিবালা মণ্ডলের নামে ১ দলিল রয়েছে।

এরপরেই শুভেন্দু তুলে ধরেন পঞ্চায়েত সমিতি সভাপতি জাহাঙ্গির খানের সম্পত্তি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই নেতা জাহাঙ্গীর ৩৯ টি সম্পত্তির দলিলের হিসেব দেন শুভেন্দু।ইনি তোলাবাজ ভাইপোর সবচেয়ে বড় এজেন্ট। তাঁকে মিস্টার ১৫ পার্সেন্টও বলা হয়। জহাঙ্গিরের দলিলের সংখ্যা ৩৯টি। নিজের নামে ছ’টি, স্ত্রী শারিকা বিবির নামে ৩১, শ্যালিকা সুলতানা বিবি খাঁর নামে দু’টি সম্পত্তি রয়েছে।

শিলান্যাস করে তৃণমূল নেতার সম্পত্তির হিসাব দিলাম, আগামী দিনে তালিকা বাড়বে

শিলান্যাস করে তৃণমূল নেতার সম্পত্তির হিসাব দিলাম, আগামী দিনে তালিকা বাড়বে
শিলান্যাস করে তৃণমূল নেতার সম্পত্তির হিসাব দিলাম, আগামী দিনে তালিকা বাড়বে

এর পরেই বিজেপি বিধায়কের নিশানায় ডায়মন্ড হারবারের পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম অধিকারী। সেখানে তিনি বলেন, এই যুব নেতার মোট ১১ টি সম্পত্তির দলিলের কথা জানান। যার মধ্যে একাধিক দলিল পঞ্চায়েতের হলফনামায় নেই, প্যান কার্ডেও উল্লেখ নেই। এরই মধ্যে যুক্ত হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়কের ঘনিষ্ঠ শামিম আহমেদ। শামিমের একাধিক সম্পত্তির সঙ্গে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের যোগ আছে বলে দাবি করেছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন