CPIM: ধর্মতলায় ধুন্ধুমার, নিয়োগের দাবিতে সোচ্চার বামেরা, মিছিল আটকাল পুলিশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা কর্পোরেশনের ২৯০০০ শূন্যপদে অবিলম্বে স্থায়ী নিয়োগ চাই৷ ওয়ার্ডে ওয়ার্ডে বন্ধ হয়ে যাওয়া কর্পোরেশন স্কুলগুলিকে অবিলম্বে চালু করতে হবে। এই দাবিতে বৃহস্পতিবার কলেজ স্কোয়ার থেকে মিছিল বের করল বামপন্থী ছাত্র সংগঠন। এদিন ছাত্র যুবদের মিছিল আটকানোর চেষ্টা করল পুলিশ। ধর্মতলায় ধুন্ধুমার, পরে ব্যারিকেড ভেঙে যায় বাম্পন্থী ছাত্র সংগঠনের মিছিল। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। ধুন্ধুমার পরিস্থিতি হয় ধর্মতলা চত্ত্বরে।

আরও পড়ুনঃ Mamata Banerjee: পুজোর সময় চা-বিস্কুট-তেলেভাজার ব্যবসা, বিশেষ উপদেশ মমতার

এমনিতেই রাজ্য সরকারের একাধিক দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের বিরোধী দলগুলি। লাগাতার আন্দোলনের মাধ্যমে জনমত আদায়ের চেষ্টা করছে বামেরা। এরই মধ্যে কলকাতা কর্পোরেশনে দ্রুত নিয়োগের দাবিতে এবার সরব হল বামপন্থী সংগঠনগুলি।

ধর্মতলায় ধুন্ধুমার, নিয়োগের দাবিতে চরম বিশৃঙ্খলা 
ধর্মতলায় ধুন্ধুমার, নিয়োগের দাবিতে চরম বিশৃঙ্খলা

এদিন পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতেই আটকে দেয় পুলিশ বাহিনী। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। আটকে দেয় পুলিশ। সেখানেই বসে পরেন বাম ছাত্র যুব কর্মীরা। সেখান থেকে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে স্লোগান তুলতে শুরু করেন তাঁরা।

ধর্মতলায় ধুন্ধুমার, নিয়োগের দাবিতে চরম বিশৃঙ্খলা 

ধর্মতলায় ধুন্ধুমার, নিয়োগের দাবিতে চরম বিশৃঙ্খলা 
ধর্মতলায় ধুন্ধুমার, নিয়োগের দাবিতে চরম বিশৃঙ্খলা

এদিন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখ্যোপাধ্যায় বলেন, পুলিশ গুন্ডাতে পরিণত হয়েছে। পুলিশের জনতার রক্ষক নয়, ভক্ষকের ভূমিকা পালন করছে। আমাদের দাবি, দ্রুত নিয়োগের। আমরা চেয়েছিলাম স্মারকলিপি জমা দিতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ তা দিতে দেয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন