এক মাসের মধ্যেই শুভেন্দু সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণ, শপথ নিলেন ৩৫ নতুন মন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যে সরকার গঠনের এক মাসের মধ্যেই বড়সড় মন্ত্রিসভা সম্প্রসারণ করল শুভেন্দু অধিকারী সরকার। সোমবার লোকভবনে একযোগে ৩৫ জন নতুন মন্ত্রীর শপথগ্রহণের মাধ্যমে রাজ্যের মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০-এ। পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রী—তিন স্তরেই নতুন মুখ অন্তর্ভুক্ত করা হয়েছে।

রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে এদিন শপথ নেন নবনিযুক্ত মন্ত্রীরা। সরকার সূত্রে খবর, বিকেলের মধ্যেই নতুন মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টনের প্রক্রিয়া সম্পন্ন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে প্রশাসনিক কাজের গতি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

শপথ নেওয়া নেতাদের তালিকায় রয়েছেন তাপস রায়, দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়, শারদ্বত মুখোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, সজল ঘোষ, শংকর ঘোষ, অর্জুন সিং, অশোক দিন্দা, ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায়, রাজেশ মাহাতো-সহ একাধিক পরিচিত রাজনৈতিক মুখ।

মন্ত্রিসভা সম্প্রসারণে উল্লেখযোগ্যভাবে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন দীপক বর্মন, তাপস রায়, শংকর ঘোষ, মনোজ ওঁরাও, অর্জুন সিং, গৌরীশংকর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, দুধকুমার মণ্ডল, অজয় পোদ্দার এবং অরূপকুমার দাস।

অন্যদিকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো। পাশাপাশি আরও ১৯ জন বিধায়ক ও নেতাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সম্প্রসারণের মাধ্যমে সরকার প্রশাসনিক ভারসাম্য রক্ষা এবং বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা করেছে। উত্তরবঙ্গ, জঙ্গলমহল, দক্ষিণবঙ্গ এবং শহরাঞ্চল—সব ক্ষেত্র থেকেই প্রতিনিধিদের মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর ২৯৪টির মধ্যে ২০৮টি আসনে জয় পেয়ে সরকার গঠন করে বিজেপি। এরপর ৯ মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আরও কয়েকজন মন্ত্রী শপথ নিয়েছিলেন। এতদিন সীমিত সংখ্যক মন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলাচ্ছিলেন।

নতুন ৩৫ জন মন্ত্রী যুক্ত হওয়ায় প্রশাসনিক চাপ অনেকটাই কমবে বলে মনে করছে রাজনৈতিক মহল। একইসঙ্গে সরকারের বিভিন্ন প্রকল্প ও নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রেও এই সম্প্রসারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া প্রতিমন্ত্রী হলেন আরও ১৮ জন। এই তালিকায় রয়েছেন –

জুয়েল মুর্মু
ড. হরেকৃষ্ণ বেরা
আনন্দময় বর্মন
অশোক দিন্দা
নদিয়ারচাঁদ বাউড়ি
বিশাল লামা
দিবাকর ঘরামি
শান্তনু প্রামাণিক
পূর্ণিমা চক্রবর্তী
মৌমিতা বিশ্বাস মিশ্র
গার্গী ঘোষ দাস
উমেশ রাই
কৌশিক চৌধুরী
ভাস্কর ভট্টাচার্য
কলিতা মাজি
বিরাজ বিশ্বাস
দীপঙ্কর জানা
সুমনা সরকার
অমিয় কিস্কু

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন